Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিয়াঙ্কার ভেষজ শ্যাম্পুর ব্র্যান্ড বাজারে এলো, নাম 'অ্যানোমালি'

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে বড় চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এতদিন প্রিয়াঙ্কাকে সবাই চিনতেন তাঁর অভিনয় দক্ষতার জন্য। শুধুমাত্র বলিউডেই নয়, হলিউডেও রয়েছে তাঁর সম্মানের আসন। তিনি অভিনেত্রী, লেখিকা। সম্প্রতি তাঁর জীবনে শুরু হল নতুন অধ্য

প্রিয়াঙ্কার ভেষজ শ্যাম্পুর ব্র্যান্ড বাজারে এলো, নাম 'অ্যানোমালি'

শেষ আপডেট: 30 January 2021 13:13

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে বড় চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এতদিন প্রিয়াঙ্কাকে সবাই চিনতেন তাঁর অভিনয় দক্ষতার জন্য। শুধুমাত্র বলিউডেই নয়, হলিউডেও রয়েছে তাঁর সম্মানের আসন। তিনি অভিনেত্রী, লেখিকা। সম্প্রতি তাঁর জীবনে শুরু হল নতুন অধ্যায়। বিজনেস ওম্যান হিসেবে শুরু করছেন জীবন। শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেন তাঁর নতুন ভেষজ শ্যাম্পুর ব্র্যান্ড 'অ্যানোমালি'র কথা। তাঁর এই শ্যাম্পু যেমন ইকোফ্রেন্ডলি তেমনই বাজেটের মধ্যেও থাকবে বলে জানান প্রিয়াঙ্কা। তাঁর প্রোডাক্ট বাজারে আসতে চলেছে ৩১ জানুয়ারিতে আমেরিকা যুক্তরাষ্ট্রে। তবে এর পাশাপাশি তিনি জানান যে এ বছরের শেষ হওয়ার আগেই সারা বিশ্বের মার্কেটে তাঁর এই ভেগান শ্যাম্পুর ব্র্যান্ড চলে আসবে। নিজের ব্র্যান্ডকে সকলের সামনে নিয়ে আসার কথা ঘোষণার সময় যথেষ্টই উচ্ছ্বসিত দেশি গার্ল। ইনস্টাগ্রামে ব্র্যান্ডের পরিচিয় দিয়ে ভিডিও করার সময় প্রিয়াঙ্কা লেখেন, "দিস ইজ অ্যানোমালি। হোয়াট আ স্যুরিয়াল মোমেন্ট টু ইন্ট্রোডিউস ইউ টু দ্য ফার্স্ট ব্র্যান্ড আই হ্যাভ এভার ক্রিয়েটেড!!!" গত ১৮ মাস ধরে দীর্ঘ পরিকল্পনা করার পর অবশেষে আসতে চলেছে প্রিয়াঙ্কার নিজস্ব ভেগান শ্যাম্পুর ব্র্যান্ড। ব্র্যান্ডের কথা ঘোষণা করার সময় চোপড়া বলেন, "গত ১৮ মাস ধরে আমি মায়সার সঙ্গে পার্টনারশিপে কাজ করছি। মনে হচ্ছে যেন সেদিন কাজ শুরু করেছিলাম।আমাদের ভালবাসা, শ্রমকে ভাগ করে নিতে চাই বিশ্বের সকলের সঙ্গে। আমি তো ভাবতেই পারছি না যে সেই দিনটা অবেশেষে এসে গেছে!" প্রিয়াঙ্কা আরও বলেন যে এই ভেষজ শ্যাম্পু বানানোর জন্য তাঁরা বহু ফর্মোলা ব্যবহার করেছেন, সেই সঙ্গে সুগন্ধিও। তবে সবসময় খেয়াল রেখেছন সেটা যাতে শ্যাম্পুর সব উপাদান ভেষজ হয় এবং সেই সঙ্গে চুলও পরিষ্কার করে। এই শ্যাম্পুর বোতলগুলোও তাঁরা বানিয়েছেন ১০০পিসি পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে। প্রিয়াঙ্কার এই নতুন অধ্যায়ে পাশে রয়েছেন স্বামী, গায়ক নিক জোনাসও। তিনিও তাঁর ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার ব্র্যান্ডের কথা শেয়ার করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রীকে।

```