Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত প্রীতিশ, না ফেরার দেশে সাংবাদিক-পরিচালক

তাঁর মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র জগত। কাছের বন্ধুর মৃত্যুর কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুপম খের।

প্রয়াত প্রীতিশ, না ফেরার দেশে সাংবাদিক-পরিচালক

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 8 January 2025 23:32

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত পদ্মশ্রী প্রীতিশ নন্দী। ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। মাত্র ২৬ বছর বয়সে পদ্মশ্রী পেয়েছিলেন তিনি।

১৯৫১ সালের ১৫ জানুয়ারি ভাগলপুরে জন্ম প্রীতিশ নন্দীর। লেখাপড়ার জন্য ছাত্রজীবন কেটেছে কলকাতায়। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা। 

রাজনীতির জগত থেকেও দূরে থাকেননি তিনি। ১৯৯৮ সালে রাজ্যসভায় শিবসেনার প্রতিনিধিত্ব করেন। দীর্ঘদিন সংগ্রাম করেছেন পশুদের অধিকার নিয়েও।

তাঁর মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র জগত। কাছের বন্ধুর মৃত্যুর কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুপম খের। স্মৃতিচারণা করে একটি দীর্ঘ পোস্ট করেন অভিনেতা। লেখেন, 'আমার সবচেয়ে প্রিয় এবং কাছের বন্ধুর মৃত্যুতে আমি শোকাহত এবং মর্মাহত। একজন অসামান্য কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা ও সাহসী সাংবাদিক। মুম্বইয়ে আমার কেরিয়ার শুরুতে ও আমার পাশে ছিল। আমাকে মনের জোর দিয়েছে বিরাট। আমরা অনেক কিছু শেয়ার করেছি একটা সময়ে। ও খুবই নির্ভীক মানুষ। আমি অনেক কিছু শিখেছি। যদিও পরবর্তীতে আমাদের যোগাযোগ কমে গিয়েছিল তবুও একসময় আমরা ছিলাম খুব কাছের। ও একবার আমাকে ফিল্মফেয়ারে কভারে ছেপে এমন চমকে দিয়েছিল। আরেকবার ইলাস্ট্রেডেট উইকলির কভারে ছেপেও চমকেছিল। আমি কোনওদিন ভুলব না সেসব। বন্ধুত্বের এমন নিদর্শন কমই পাওয়া যায়। ওকে এবং আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো চিরকাল মিস করব।'

প্রীতিশ নন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লেখেন, 'প্রীতিশ নন্দীর কলম, কণ্ঠস্বর ও দৃষ্টিভঙ্গি যেভাবে শিল্পজগৎকে প্রভাবিত করেছে, কাজের মাধ্যমে এমনভাবে প্রভাব বিস্তার করার নিদর্শন এমন কমই আছে। প্রকৃত প্রতিভাবান, কাজের মাধ্যমেই ওঁ চিরকাল জীবিত থাকবেন।'


```