Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কামাখ্যায় প্রীতি! ‘দেবী দর্শন সার্থক, অলৌকিক শক্তি অনুভূত হল, যেন অপার শান্তি’

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই আধ্যাত্মিক। প্রীতি জিন্টাও (Preity Zinta) যে সেরকমই শনিবার তার ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা গেল। গুয়াহাটিতে কামাখ্যা (Kamakhya temple) দর্শনে গিয়েছিলেন প্রীতি। তাঁর ইনস্টা পোস্টে দেখা যাচ্ছ

কামাখ্যায় প্রীতি! ‘দেবী দর্শন সার্থক, অলৌকিক শক্তি অনুভূত হল, যেন অপার শান্তি’

শেষ আপডেট: 8 April 2023 06:56

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই আধ্যাত্মিক। প্রীতি জিন্টাও (Preity Zinta) যে সেরকমই শনিবার তার ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা গেল। গুয়াহাটিতে কামাখ্যা (Kamakhya temple) দর্শনে গিয়েছিলেন প্রীতি। তাঁর ইনস্টা পোস্টে দেখা যাচ্ছে একটা পিঙ্ক স্যুট পরেছিলেন অভিনেত্রী। মন্দির থেকে যখন বেরিয়ে আসছেন তখন হাতে কামাখ্যা মায়ের একটা ছোট মূর্তি।

গুয়াহাটির পশ্চিম দিকে নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। হিন্দুদের কাছে এটি একটি অতি পবিত্র তীর্থস্থান। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যারূপে বিরাজমান। এটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্রও বটে। কারণ কামাখ্যা হল ৫১ শক্তিপীঠের অন্যতম। কথিত রয়েছে যে এখানে সতীর যোনি ছিন্ন হয়ে পড়েছিল।

প্রীতি লিখেছেন কামাখ্যা মন্দিরে যাওয়ার ব্যাপারে তাঁর আগ্রহ ছিল বহুদিনের। গুয়াহাটিতে কাজে গিয়েছিলেন প্রীতি। ফ্লাইট লেট ছিল। সারা রাত জাগা। কিন্তু প্রীতির কথায়, “মন্দির ঢুকে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। যেন এক অলৌকিক শক্তি অনুভূত হচ্ছিল। যেন অপার শান্তি পেলাম”।

প্রীতি তাঁর ইনস্টা পোস্টে লিখেছেন, “সমস্ত রকম কোলাহল থেকে দূরে এই নিস্তব্ধতা এই শান্তি যেন পরম প্রাপ্তি। আপনারা কেউ গুয়াহাটি গেলে এই অসামান্য মন্দির দর্শন করতে ভুলবেন না। জয় মা কামাখ্যা… জয় মাতাদি!”

মন্দিরের ভেতরের বিভিন্ন জায়গায় ঘুরেছেন অভিনেত্রী। মন্দির চত্বরের বাইরের দোকান থেকে ভেতরের পুকুর, প্রীতির ক্যামেরায় ধরা পড়েছে সব ছবিই।

প্রীতি জিন্টা এখন এদেশে বেশি থাকেন না। তাঁর স্বামী জিন গুডেনাফের সঙ্গে আমেরিকায় থাকেন। ২০১৬ সালে লস এঞ্জেলসে বিয়ে হয়েছিল তাঁদের। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা হয়েছেন প্রীতি। তাদের নাম জয় ও জিয়া।

এখন আইপিএলের মরশুম চলছে। পাঞ্জাবের কিংস ইলেভেনের এখনও মালকিন হলেন প্রীতি। সেই কারণে দেশে ফিরেছেন অভিনেত্রী।


```