Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই প্রথম সন্তানের ছবি পোস্ট করলেন প্রীতি! জয় না জিয়া, অভিনেত্রীর কোলে কে

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই যমজ সন্তানের জন্মের খবর দিয়েছিলেন প্রীতি জিন্টা। সারোগেসির মাধ্যমে সন্তান হয়েছিল তাঁর। নাম রেখেছিলেন জিয়া ও জয়। এবার এক সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নতুন মা। তবে সেটি জিয়া না জয়, তা অবশ্য লেখেননি ত

এই প্রথম সন্তানের ছবি পোস্ট করলেন প্রীতি! জয় না জিয়া, অভিনেত্রীর কোলে কে

শেষ আপডেট: 8 December 2021 06:11

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই যমজ সন্তানের জন্মের খবর দিয়েছিলেন প্রীতি জিন্টা। সারোগেসির মাধ্যমে সন্তান হয়েছিল তাঁর। নাম রেখেছিলেন জিয়া ও জয়। এবার এক সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নতুন মা। তবে সেটি জিয়া না জয়, তা অবশ্য লেখেননি তিনি। ছবিতে বুকের সঙ্গে চেপে রেখেছেন তিনি ছোট্ট সন্তানকে। তার মুখ অবশ্য দেখা যাচ্ছে না। টুপি পরা মাথাটুকু দেখা যাচ্ছে পেছন দিক থেকে। প্রীতির মুখে একটিও মেক আপ নেই। তবু নতুন মাতৃত্বের আনন্দে যেন ঝলমল করছেন ৪৬ বছরের প্রীতি। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে প্রীতি লিখেছেন, ‘বার্প ক্লথ, ডায়াপার আর বাচ্চারা… সবই দারুণ লাগছে।’ সঙ্গে দুটো লাল হার্টের ইমোজি। ছবিতে জয় বা জিয়া যেই থাকুক না কেন, ভালবাসায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। সঙ্গে ফের নায়িকাকে বলিউডে ফেরত আসার আর্জিও জানিয়েছেন তাঁরা। তাঁর পোস্টে কমেন্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, দিয়া মির্জা।১৮ নভেম্বর প্রীতি জিন্টা আর তাঁর স্বামী গুডএনাফ জানিয়েছিলেন, একটি ছেলে ও একটি মেয়ে-- যমজ সন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা। প্রীতি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডএনাফ এবং জিয়া জিন্টা গুডএনাফকে স্বাগত জানাই আনন্দের সঙ্গে। জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আমরা উচ্ছসিত। হাসপাতালের চিকিৎসক নার্স এবং আমাদের সারোগেটকে জানাই অসংখ্য ধন্যবাদ।” ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জেন গুডএনাফের সঙ্গে বিয়ে হয় প্রীতি জিন্টার। তার পর থেকে তাঁরা লস এঞ্জেলেসের বাসিন্দা। আর পাঁচ জন নায়িকার মতোই বিভিন্ন সময়েই নানা রকম বিতর্কে জড়িয়েছেন প্রীতি জিন্টা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁদের পোস্ট দেখে বোঝা যায়, সেসবের কোনও আঁচ তাঁর পারিবারিক জীবনে পড়েনি। বরং বলিউডের সুখী দম্পতির তালিকায় ওপর দিকেই থেকেছেন তাঁরা। বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়িয়েছেন। ১৯৯৮ সালে মণিরত্নমের ‘দিল সে’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিন্টা। সিনামাটি বক্স অফিসে তুমুল হিট হয় এবং বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি জাতীয় পুরস্কার-সহ বেশ কিছু পুরস্কার পায়। এছাড়াও গ্ল্যাম গার্ল প্রীতি জিন্টার কেরিয়ারের ঝুলিতে রয়েছে কভি অলবিদা না কহেনা, দিল চাহতা হ্যায়, ফরজ, সংগ্রাম, কেয়া কেহেনার মতো একাধিক ভাল ছবি।

```