
শেষ আপডেট: 28 May 2023 11:04
দ্য ওয়াল ব্যুরো: ফ্রাইডে নাইট অর্থাৎ শুক্রবার রাত মানেই সাধারণ মানুষ থেকে তারকা সকলের মুখেই স্বস্তির হাসি। উইকেন্ডে জমিয়ে মজা করার সুযোগ ছাড়েন না কেউই। পাঞ্জাব দলের মালকিন প্রীতি জিন্টাও (Preity Zinta) তার ব্যতিক্রম নন। হৃত্বিক, সুজান সহ একদল বন্ধুর সঙ্গে তিনি জমিয়ে উদযাপন করলেন ফ্রাইডে নাইট (Preity Zinta friday party)।
সেখানে একজোট হয়েছিলেন প্রীতির ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধুরা। নিজে ছবির জগৎ থেকে আপাতত দূরে থাকলেও হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে আজও ভাল সম্পর্ক প্রীতির।
দু'জনকেই দেখা গেল এই পার্টিতে তাঁদের বর্তমান সঙ্গীদের সঙ্গে। এছাড়াও অভিনেতা কুনাল কাপুর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সকলের সঙ্গেই হাসিমুখে ছবি তুলতে দেখা গেল প্রীতিকে। অভিনেত্রী এই ছবিগুলি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। সকলে মিলে ছবি তোলার পাশাপাশি, শুধু পার্টিতে উপস্থিত মেয়েরা মিলে একসঙ্গে 'গার্লস সেলফি'ও তুলেছেন প্রীতি।
ছবিগুলি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেকেই জানিয়েছেন যে পার্টিতে উপস্থিত সকলকেই সুন্দর লাগছে। পাশাপাশি, হৃত্বিক এবং সুজানের সঙ্গে তাঁদের সঙ্গীদের একই পার্টিতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।
মৈনাককে পুলিশের হেনস্থা বিমানবন্দরে! থানায় অভিযোগ জানালেন অভিনেতা