Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

Prasenjit Chatterjee: প্রসেনজিৎ নাকি! কোন সিনেমার লুক দেখে চমকে উঠেছেন সকলে

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসকদের কাজ কি কেবলই উপার্জন করা, নাকি নিজের কাজের প্রতি বিশ্বস্ততাই তাঁদের পেশার একমাত্র শর্ত? এই নিয়ে বহু বিতর্ক আছে। আছে বহু প্রশ্ন। এই নিয়েই এবার সিনেমা করেছেন পরিচালক পাভেল। ছবির নাম 'ডাক্তারকাকু'। এ ছবির ডাক্তারকা

Prasenjit Chatterjee: প্রসেনজিৎ নাকি! কোন সিনেমার লুক দেখে চমকে উঠেছেন সকলে

শেষ আপডেট: 25 April 2022 08:24

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসকদের কাজ কি কেবলই উপার্জন করা, নাকি নিজের কাজের প্রতি বিশ্বস্ততাই তাঁদের পেশার একমাত্র শর্ত? এই নিয়ে বহু বিতর্ক আছে। আছে বহু প্রশ্ন। এই নিয়েই এবার সিনেমা করেছেন পরিচালক পাভেল। ছবির নাম 'ডাক্তারকাকু'। এ ছবির ডাক্তারকাকু হিসেবে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। আর তাঁর নতুন লুক দেখেই চমকে উঠেছেন সকলে।

Daktarkaku

‘রসগোল্লা’, ‘অসুর’-- এই ধরনের ভিন্ন স্বাদের গল্প নিয়ে সিনেমা করে বহু বছর ধরেই দর্শকদের প্রশংসা কুড়িয়ে চলেছেন পাভেল। এবার ডাক্তারি নিয়ে প্লট সাজিয়েছেন তিনি। তুলে ধরবেন এই পেশার নানা দিক।

ছবিতে প্রসেনজিতের ছেলের ভূমিকায় দেখা যাবে ঋদ্ধি সেনকে। পাভেলের সঙ্গে এটাই তাঁদের প্রথম কাজ। প্রযোজনার দায়িত্বে রয়েছেন টলিউডের তরুণ প্রযোজক এনা সাহা।

Daktarkaku

কোভিড মহামারীর সময়ে জীবন বাজি রেখে চিকিৎসা করেছেন বহু ডাক্তার। প্রাণও দিয়েছেন রোগীদের পরিষেবা দিতে গিয়ে। এক শ্রেণির মানুষের কাছে যেমন ডাক্তার মানেই ভগবান, যাঁর কথা শুনলেই অসুখ অর্ধেক সেরে যায়, আর এক শ্রেণির মানুষের কাছে আবার ডাক্তারির সুযোগে অনেকেই স্বার্থাণ্বেষী কাজে জড়িয়ে পড়েন।

Daktarkaku

কোনটা সত্যি, সে উত্তর মিলবে পাভেলের সিনেমায়। সব দিকই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পরিচালক। এখন দর্শকরা কেমন মূল্যায়ন করেন, সেটাই দেখার।

মাসি-বোনঝির বন্ধুত্বের গল্প বলবেন মৈনাক ভৌমিক, বড় পর্দায় আসছে মিমির মিনি


```