Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রসেনজিতের ওটিটি ডেবিউ! 'জুবিলি'র টিজারে রেট্রো লুকে ধরা দিলেন অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারের শুরুতেই বড় সুযোগ এসেছিল বলিউডে। কিন্তু তার বদলে টলিউডকেই বেছে নিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। ধীরে ধীরে ইন্ডাস্ট্রির মহীরুহতে পরিণত হয়েছেন তিনি। কেউ কেউ তাঁকেই বলেন 'মিস্টার ইন্ডাস্ট্রি'।

প্রসেনজিতের ওটিটি ডেবিউ! 'জুবিলি'র টিজারে রেট্রো লুকে ধরা দিলেন অভিনেতা

শেষ আপডেট: 17 March 2023 15:57

দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারের শুরুতেই বড় সুযোগ এসেছিল বলিউডে। কিন্তু তার বদলে টলিউডকেই বেছে নিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। ধীরে ধীরে ইন্ডাস্ট্রির মহীরুহতে পরিণত হয়েছেন তিনি। কেউ কেউ তাঁকেই বলেন 'মিস্টার ইন্ডাস্ট্রি'। তবে কাছের মানুষদের কাছে তিনি প্রিয় বুম্বাদা। নয় নয় করে টলিউডে কাটিয়ে ফেলেছেন চল্লিশটা বসন্ত। করেছেন চারশোর কাছাকাছি ছবি। কিন্তু এখনও নতুন নতুন কাজের খিদে তাঁর মধ্যে ভরপুর। আর সে কারণেই বড়পর্দা, ছোটপর্দার পর এবার ওটিটি সিরিজেও নাম লেখালেন তিনি (OTT Debut)। তাও আবার হিন্দিতে।

৬১ বছর বয়সে এসে কেরিয়ারে নতুন ইনিংস শুরু নিয়ে প্রসেনজিৎ নিজেও উত্তেজিত। আগামী এপ্রিল মাসেই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে আসছে 'জুবিলি'। সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বাংলার এই সুপারস্টারকে। সিরিজটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। এই সিরিজে উঠে আসবে পাঁচ-ছয়ের দশকের হিন্দি ছবির গল্প। সূত্রের খবর, মোট ১০টি এপিসোড থাকবে এই সিরিজটিতে।

Prasenjit Chatterjee

প্রসেনজিতের পাশাপাশি এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে অপারশক্তি খুরানা, রাম কাপুর, অদিতি রাও হায়দারির মতো অভিনেতা-অভিনেত্রীদের। সিনে দুনিয়ার প্রেম, সম্পর্কের টানাপোড়েন, গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের পরিচিতি গড়ার চেষ্টা, বিদ্বেষের মতো একাধিক বিষয় উঠে আসবে 'জুবিলি'তে। আজ, শুক্রবার সেই পিরিয়ড ড্রামার টিজার মুক্তি পেয়েছে। সামাজিক মাধ্যমে তা শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, "কিছু মানুষ ছবি বানায় আর কিছু ছবি মানুষ বানায়। গল্প এভাবেই গড়ে ওঠে।"

https://youtu.be/sUK6pBBbMI8

সিরিজটির টিজারেই স্পষ্ট, এখানে চরিত্রদের একেবারে রেট্রো লুকে দেখা যাবে। আজ তারই আভাস মিলেছে। প্রসেনজিৎকেও দেখা যাচ্ছে তেমনই অবতারে। চোখে দামি সানগ্লাস, পরনে স্যুট, পাতলা গোঁফ। আবার অন্য একটি ছবিতে মুখে পাইপ নিয়ে দেখা গিয়েছে তাঁকে। অনেকেই বুম্বাদার এই লুক দেখে তাঁর বাবা বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা টেনেছেন। টিজার বেরোতেই লুকে বাজিমাত করেছেন তিনি। এখন দেখার, সিরিজে তাঁর অভিনয় কেমন হয়।

'আমার রানি…!' মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে দেখে উচ্ছ্বসিত শাহরুখ, কী বললেন তিনি


```