Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিমের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া প্রকাশ রাজের, ট্রোলারদের 'বোকা' বলে নিজের যুক্তিতে অনড় অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান নিয়ে সারা ভারত উচ্ছ্বাসে ভাসলেও সম্ভবত, প্রকাশ রাজই সেই একমাত্র ব্যক্তি যাকে চাঁদের মাটিতে চন্দ্রযানের পা রাখা ফেলেছে বিপাকে। চন্দ্রযান নিয়ে উচ্ছ্বাসের আবহেই একটি কার্টুন চিত্র পোস্ট করেছিলেন প্রকাশ। সেটির বিরুদ্

মিমের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া প্রকাশ রাজের, ট্রোলারদের 'বোকা' বলে নিজের যুক্তিতে অনড় অভিনেতা

শেষ আপডেট: 24 August 2023 12:16

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান নিয়ে সারা ভারত উচ্ছ্বাসে ভাসলেও সম্ভবত, প্রকাশ রাজই সেই একমাত্র ব্যক্তি যাকে চাঁদের মাটিতে চন্দ্রযানের পা রাখা ফেলেছে বিপাকে। চন্দ্রযান নিয়ে উচ্ছ্বাসের আবহেই একটি কার্টুন চিত্র পোস্ট করেছিলেন প্রকাশ। সেটির বিরুদ্ধে আগেই সমালোচনায় মুখর হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।

বুধবার চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই সারা ভারত জুড়ে শুরু হয় উচ্ছ্বাস। তালিকায় বাদ ছিলেন না বলিউডের প্রায় সকল সুপারস্টারও। তবে চন্দ্রযান নিয়ে উচ্ছ্বাসের মধ্যেই শুরু হয় প্রকাশ রাজকে নিয়ে ট্রোলিং। চন্দ্রযানের সাফল্যে প্রকাশ রাজ খুশি নন এই মর্মে চলতে থাকে ট্রোলিং। এমনকি 'অ্যারেস্ট প্রকাশ রাজ' এই মর্মেও এক্স হ্যান্ডলে শুরু হয় হ্যাশট্যাগ ট্রেন্ডিং।

পাশাপাশি একের পর এক মিম বানানো চলতে থাকে প্রকাশকে ঘিরে। (prakash raj protests against memes explain his joke)
https://twitter.com/prakashraaj/status/1694638892471754820?s=48

তবে প্রকাশ রাজ এর আগেই তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন। চাওয়ালার কার্টুন দেখে অনেকে যদিও ভেবেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন তবে সে ধারণা যে সত্য নয় তাও প্রকাশ জানান টুইটারেই। তাঁর বক্তব্য অনুযায়ী, মালায়ালিরা কাজের সন্ধানে সর্বত্র পৌঁছে যায় এই জনপ্রিয় রসিকতাকেই তিনি কার্টুনের আকারে মনে করাতে চেয়েছেন। যদিও প্রকাশের এই ব্যাখ্যা বিশেষ ধোপে টেকেনি।

চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার পরেই প্রকাশকে যে তুমুল ট্রোলিং শুরু হয় এবার তার প্রতিবাদে নিজেই নিজের ডিফেন্সে মাঠে নামলেন প্রকাশ রাজ। ট্রোলারদের বোকা বলে সম্বোধন করে প্রকাশের বক্তব্য যে মালায়ালি চাওয়ালার কথা তিনি বলেছিলেন সে তো চাঁদে পৌঁছে গেছেই, এবার সে তার ব্যবসা বাড়াতে চায় মঙ্গলে বা বৃহস্পতিতে। হয়তো প্লুটোতেও তার চায়ের দোকান দেখা যেতে পারে। অনেকের সন্দেহ, এই বক্তব্যের মধ্যে দিয়ে হয়তো ইসরোকে আরও অনেক জায়গায় মহাকাশযান পাঠাতে উৎসাহ দিচ্ছেন প্রকাশ তবে সরাসরি নয়। যদিও প্রকাশকে এখনই ক্লিনচিট দিতে নারাজ বিজেপি সমর্থিত মিমাররা।

বিপাকে প্রকাশ রাজ, চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পরই অভিনেতাকে গ্রেফতারের দাবি নেটপাড়ায়


```