
শেষ আপডেট: 10 August 2023 13:00
দ্য ওয়াল ব্যুরো: একসময়ে ক্যাকটাস ব্যান্ডের 'রাত্রি', 'কলঙ্কিনী রাধা' সহ নানা আধুনিক গানে উদ্বেল হতো নয়ের দশকের ছেলেমেয়েরা। সেই গানগুলি যার গলায় সকলে শুনেছিলেন তাঁকে পটা নামেই চেনেন বাঙালি সঙ্গীতপ্রেমীরা (pota sings rabindrasangeet)। তবে আধুনিক গানের বদলে এবার পটার গলায় একেবারেই ভিন্ন সুর।
এই প্রথম পটা গাইলেন রবীন্দ্র সঙ্গীত। আর সেই গান মুক্তি পেল আশা অডিওর ইউটিউব চ্যানেলে। ২২ শ্রাবণ উপলক্ষে পটা তাঁর প্রথম রেকর্ড করা রবীন্দ্রসঙ্গীত হিসেবে বেছে নিয়েছেন 'আমার রাত পোহালো' গানটিকে। বহুল প্রচলিত এই রবীন্দ্রসঙ্গীতটি নতুন ভাবে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন অম্লান চক্রবর্তী।
এই প্রশ্নের উত্তরে আশা অডিওর কর্ণধার অপেক্ষা লাহিড়ী জানালেন, এই গানের মধ্যে যে আদিমতা এবং জীবনীশক্তি আছে তা ফুটিয়ে তোলার জন্য পটার মতো একজন শিল্পীকেই তাঁরা চেয়েছিলেন। প্রসঙ্গত, অনেকেই জানেন না যে পটা নামে বিখ্যাত হলেও শিল্পীর ভাল নাম অভিজিৎ বর্মন।
প্রথম রবীন্দ্রসঙ্গীতের মুক্তির ক্ষেত্রে পটা তাঁর প্রচলিত নামটির বদলে ব্যবহার করেছেন এই অভিজিৎ বর্মন নামটিই। প্রসঙ্গত, আশা অডিও যেমন হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায় সহ একাধিক স্বর্ণ যুগের গায়কের দুষ্প্রাপ্য রবীন্দ্রসঙ্গীত নতুন ভাবে প্রকাশ করেছেন তেমনই অন্য দিকে লোপামুদ্রা মিত্র, ইন্দ্রাণী সেন সহ এই প্রজন্মের আধুনিক গায়ক এবং শান, অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি প্রমুখ বলিউড শিল্পীদের গাওয়া রবীন্দ্র সঙ্গীতও শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছেন বিগত কিছু বছর ধরেই।
বারিষ এবার কীর্তন লিখলেন, সুর বাঁধলেন রণজয়! তাই নিয়েই ঝুলন সাজাবেন অদিতি