Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিভোর্স নিয়ে গলা তুললেন পরীমনি! রাজের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পোস্ট করলেন ফেসবুকে

দ্য ওয়াল ব্যুরো: ফের বিয়ে ভাঙছে অভিনেত্রী পরীমনির। এ খবর কালকেই প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। বিয়ের এখনও দু'বছরও পেরোয়নি। তার আগেই ভাঙন ধরেছে সংসারে। শরীফুল রাজের সঙ্গে ডিভোর্স সংক্রান্ত ব্যাপারে এবার প্রকাশ্যে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয

ডিভোর্স নিয়ে গলা তুললেন পরীমনি! রাজের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পোস্ট করলেন ফেসবুকে

শেষ আপডেট: 21 September 2023 07:21

দ্য ওয়াল ব্যুরো: ফের বিয়ে ভাঙছে অভিনেত্রী পরীমনির। এ খবর কালকেই প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। বিয়ের এখনও দু'বছরও পেরোয়নি। তার আগেই ভাঙন ধরেছে সংসারে। শরীফুল রাজের সঙ্গে ডিভোর্স সংক্রান্ত ব্যাপারে এবার প্রকাশ্যে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি (Pori Moni facebook post)। এর আগেও সম্পর্ক ভাঙতে চাওয়ায় রাজ যে তাঁকে কতবার বাধা দিয়েছেন, সে কথা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন তিনি। সূত্রের খবর পরীমনি মোট চারটি কারণে রাজকে (Shariful Raj) ডিভোর্স দিতে চান। তা হলো, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া এবং মানসিক অশান্তি।

একইসঙ্গে পরীমনি ফেসবুক স্টেটাসে লিখেছেন, "আমি তাঁকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি খুব স্বাভাবিক পদ্ধতিতে। এটাও হয়তো ওঁকে একপ্রকার ক্ষমা করে দেওয়া। নাহলে আমার সঙ্গে রাজ যে অন্যায়গুলো করেছে, তাতে তাঁর জেল হওয়ার কথা।" (Pori Moni facebook post)

এখানেই না থেমে পরীমনি আরও বলেন, বারবার তাঁকে রাজের কাছে ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছে। সুইসাইডের হুমকি দেওয়া হয়েছে, এমনকী ফেসবুকে রাজের বিরুদ্ধে কোনও কথা বলা হলে জোর জবরদস্তি সেই পোস্ট ডিলিট করতে বাধ্য করা হয়েছে।

একইসঙ্গে এই স্টেটাসে পরীমনি তাঁর ছেলে রাজ্যকে নিয়ে লিখেছেন, "আমার ছেলের যাবতীয় খরচ মানে ভরণ পোষণ থেকে আগামীতে পড়াশোনা, সব আমি একা বহন করব। এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।"

এদিকে পরীমনি ও শরীফুল রাজের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয়ে সেদেশের সংবাদমাধ্যমে মুখ খুলেছেন কাজী আবু সইদ। তিনি জানিয়েছেন, গত ১৬ সেপ্টেম্বর তাঁর সঙ্গে প্রথম পরীমনির তরফে যোগাযোগ করা হয়। এরপর সেখান থেকে বিবাহ বিচ্ছেদের চিঠি তৈরি করে পাঠানো হয় রাজকে। সেই কাজী আরও বলেন, "নিয়ম অনুযায়ী তিন মাস পরপর রাজকে চিঠি পাঠানো হবে। তিনি যদি এই চিঠি গ্রহণ না করেন, তাহলে ৯০ দিন পর ডিভোর্স হয়ে যাবে।" তবে সূত্রের খবর, বুধবার বেলার দিকে রাজের তরফে একজন এসে কাজী আবু সইদের অফিস থেকে ডিভোর্স সংক্রান্ত কাগজপত্র নিয়ে গিয়েছেন।

পরীমণির এই বিয়েও টিকল না, ডিভোর্সের চিঠি পাঠালেন স্বামীকে


```