Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ছেলেকে বুকে নিয়ে হাসপাতালে পরীমনি, ‘ছবি দুইটা কেমন একটা শান্তি দেয় না চোখে?’

ছেলেকে বুকে নিয়ে হাসপাতালে পরীমনি, ‘ছবি দুইটা কেমন একটা শান্তি দেয় না চোখে?’

শেষ আপডেট: 17 October 2023 21:17

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের নায়িকা পরীমনি যেন নিজেই একটা চিত্রনাট্য। একটা ধারাবাহিক। সিরিয়ালে যেন প্রতি সপ্তাহে নতুন পর্ব আসে, পরিমনীও কতকটা তেমনই। সময়ান্তরে নানা রূপে নানা মেজাজে ধরা দেন, বা ছবি পোস্ট করেন সোশাল মিডয়ায়। 

গত কিছু দিন ধরে পরীমনি টানা শ্যুটে ব্যস্ত ছিলেন। ‘ডোডোর গল্প’ ছবির শ্যুট চলেছে। জানা গিয়েছে, সেই শ্যুটিংয়ের সময়ে অসুস্থতা বোধ করছিলেন পরী। তা গায়ে মাখেননি। শ্যুটিংয়ের শেডুলও ফেল করেননি। শরীরকে পরোয়া না করে শ্যুটিং চালিয়ে যান। কিন্তু শেষমেশ এতটাই কাবু হয়ে যান যে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। 

পরীর শরীরে জ্বর ছিল। সঙ্গে দমকা কাশি। তা ছাড়া রক্তচাপ অস্বাভাবিক হারে কমে যায়। তাই ডাক্তাররা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ডাক্তারদের পরামর্শ শুনে পরী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন অনেকটা সুস্থ। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে পরী এবার তাঁর নবতম উপলব্ধির কথা লিখেছেন সোশাল মিডিয়ায়। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সুস্থতা অনেক বড় নেয়ামত হলেও মাঝেমধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না এলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না”।
পরীর সঙ্গে তাঁর জীবনসঙ্গী শরিফুল রাজের বিচ্ছেদ পর্ব চলছে। পরী তাঁর স্বামী রাজকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দিয়েছেন। সে প্রসঙ্গে পরী লিখেছেন, “একটা সময় অনেকের মতো আমারও মনে হতো কারও কাছে আমার কোনও এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারও নাই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর। বিশ্বাস করেন, এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয়স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছ, জিজ্ঞেস করুক, এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে”।

পরীমনি আরও লিখেছেন, “আমি মোটেও স্বার্থপর ধরনের মানুষ না। তবে গত দুই-এক বছর যাবৎ আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায়, জীবন কেবল তখনই সুন্দর।’

হাসপাতালের বিছানায় ছেলে রাজ্যকে বুকে নিয়ে দুটি ছবি পোস্ট করেছেন পরী। তার পর লিখেছেন, “মা ছেলের এই ছবি দুইটা কেমন একটা শান্তি শান্তি দেয় না চোখে?”


```