
শেষ আপডেট: 13 October 2023 12:14
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালে বলিউডে আশুতোষ গোয়ারিকরের 'মহেঞ্জোদাড়ো' ছবিটি দেখতে অত্যন্ত উদগ্রীব ছিলেন সকলেই। আশুতোষ গোয়ারিকরের ইতিহাস নির্ভর ছবি মানেই সেই ছবি যে তুমুল হিট হবে এ নিয়ে বিশেষ সন্দেহের অবকাশ ছিল না কারও মধ্যেই। যদিও মুক্তির পর অবশ্য দর্শকের বিশেষ মনে ধরেনি এই ছবি, একরকম মুখ থুবড়ে পড়ে। ছবির ফলাফল যাই হোক বলিউড খুঁজে পেয়েছিল নায়িকা হিসেবে একেবারে নতুন মুখ পুজা হেগড়েকে।
বলিউডে এই নিয়ে অনেকগুলো বছরই পার করে ফেললেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। অবশ্য এতগুলো বছর পেরিয়েও বলিউডে এখনও বিশেষ জায়গা করে উঠতে পারেননি পুজা। চলতি বছরে সলমন খানের সঙ্গে তার ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'কেও হিট বলা চলে না। তবে বলিউডে বিশেষ সুবিধা করতে না পারলেও দক্ষিণী ছবির জগতে কিন্তু ইতিমধ্যেই তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। অতুল কুলকার্নি থেকে আল্লু অর্জুন, দক্ষিণী নায়কদের প্রায় সকলের সঙ্গেই একটি করে হিট ছবি রয়েছে পূজার ঝুলিতে।