Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মণি রত্নমের 'পোন্নিয়ান সেলভান-ওয়ানই' দেখেননি? ওদিকে দ্বিতীয় পর্ব বাহুবলিকেও গোল দিয়ে দিল

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল মণি রত্নমের (Mani Ratnam) 'পোন্নিয়ান সেলভান ১'। সে ছবি বক্স অফিসে সাফল্য পাওয়ার কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় ভাগের মুক্তির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিলেন নির্মাতারা। অবশেষে আজ, ২৮ এপ্রিল গোট

মণি রত্নমের 'পোন্নিয়ান সেলভান-ওয়ানই' দেখেননি? ওদিকে দ্বিতীয় পর্ব বাহুবলিকেও গোল দিয়ে দিল

শেষ আপডেট: 28 April 2023 09:15

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল মণি রত্নমের (Mani Ratnam) 'পোন্নিয়ান সেলভান ১'। সে ছবি বক্স অফিসে সাফল্য পাওয়ার কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় ভাগের মুক্তির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিলেন নির্মাতারা। অবশেষে আজ, ২৮ এপ্রিল গোটা দেশে মুক্তি পেয়েছে 'পোন্নিয়ান সেলভান ২' (Ponniyin Selvan 2)। ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ অভিনীত এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ ভালই উন্মাদনা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে।

প্রথম ভাগ মুক্তির পর থেকেই সবাই 'পোন্নিয়ান সেলভান ২' মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন। একেই মণি রত্নমের ছবি, এরকম বিশাল গ্র্যাঞ্জার, তাঁর উপর এ আর রহমানের সঙ্গীত, সবমিলিয়ে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। দেখা গেল, ছবি মুক্তির পর তাঁদের আশা পূরণই হয়েছে। ইতিমধ্যে যারা ছবিটি দেখে ফেলেছেন, তাঁদের একাংশ 'পিএস ২'-কে এসএস রাজামৌলির 'বাহুবলি ২' (Baahubali 2) ছবির থেকেও এগিয়ে রাখছেন। টুইটারে এই মর্মে বহু পোস্ট চোখে পড়ছে নেটিজেনদের। তাঁদের মতে, 'পোন্নিয়ান সেলভান ২'-ই দেশের আসল গর্ব। ভারতীয় সংস্কৃতিকে সুন্দরভাবে পর্দায় তুলে ধরেছে ছবিটি। এর কাছে 'বাহুবলি ২' কিছুই না।

https://twitter.com/withmanishmeena/status/1651772908648415233?s=20
https://twitter.com/Rajinikaan/status/1651775053019889666?s=20
https://twitter.com/ItsAnirudhFreak/status/1651777487381364736?s=20

আজ, শুক্রবার তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষায় গোটা দেশজুড়ে মুক্তি পেয়েছে 'পোন্নিয়ান সেলভান ২'। ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রমের মতো অভিনেতাদের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এর আগে মণি রত্নমের পরিচালনাতেও এই দু'জন অভিনয় করেছিলেন। এরপর আবার 'পোন্নিয়ান সেলভান' সিরিজে তাঁদেরকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেল। সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ দাবি করেছেন, এই দু'জনের অভিনয় ছবির অন্যতম সেরা বিষয়বস্তু। তাঁদের একফ্রেমে দেখতে পাওয়া চোখের আরাম।

বিকিনি থেকে ফরমাল, শাহরুখ কন্যা যা পরেন তাতেই মোহময়ী


```