Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মণিরত্নমের হাত ধরে বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য! মুক্তি পেল নতুন লুক

দ্য ওয়াল ব্যুরো: চারবছর পর মণিরত্নমের হাত ধরে ফের বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। দক্ষিণী এই পরিচালকের ড্রিম প্রজেক্ট 'পোন্নিয়ান সেলভান- ১' (Ponniyin Selvan) সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রাক্তন মিস ওয়ার্ল্

মণিরত্নমের হাত ধরে বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য! মুক্তি পেল নতুন লুক

শেষ আপডেট: 6 July 2022 11:34

দ্য ওয়াল ব্যুরো: চারবছর পর মণিরত্নমের হাত ধরে ফের বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। দক্ষিণী এই পরিচালকের ড্রিম প্রজেক্ট 'পোন্নিয়ান সেলভান- ১' (Ponniyin Selvan) সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির নির্মাতারা ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) একটি ছবি পোস্ট করেছেন। সেখানে লাল শাড়িতে রাজকীয় সাজে ঐশ্বর্যকে লাগছেও অতুলনীয়া! গলায় তাঁর ভারী নেকপিস, সিঁথিতে টিকলি। ক্যাপশনে লেখা, 'পাঝুভুরের রানি নন্দিনীর সঙ্গে সকলে আলাপ করুন।'

আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবিটি (Ponniyin Selvan)। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। কল্কি কৃষ্ণমূর্তির জনপ্রিয় উপন্যাস 'পোন্নিয়ান সেলভান' (দ্য সন অফ পোন্নি) অবলম্বনেই নির্মিত হয়েছে ছবিটি। ঐশ্বর্য ছাড়াও এই সিনেমায় বিক্রম, কার্তি, ত্রিশা কৃষ্ণণ, প্রকাশ রাজ, জয়রাম-সহ আরও অনেকে রয়েছেন।

ছবির প্রচারে কলকাতায় নতুন ‘জামাই’! রাজকুমারকে নিয়ে হইহই শহরে

'ইরুভান', 'গুরু' ও 'রাবণ'-এর পর এই নিয়ে মণিরত্নমের সঙ্গে চতুর্থ ছবি করছেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। আগের তিনটি সিনেমাই সমালোচক মহলে তুমুল প্রশংসিত হয়েছিল। তাই ভক্তরা এই নতুন ছবি নিয়েও আশায় বুক বাঁধছেন। ২০১৮ সালে শেষবার বড়পর্দায় দেখা মিলেছিল ঐশ্বর্যকে। সেবছর 'ফ্যানি খান' সিনেমায় অনিল কাপুর এবং রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।


```