Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'রাজনীতিকরা পর্ন দেখছেন, পর্নস্টাররা অভিনেতা হচ্ছেন!' গ্রেফতারির পর রাজের পুরানো ট্যুইট ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার রাজ কুন্দ্রার ৯ বছরের পুরানো ট্যুইট ভাইরাল। সোমবারই বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি ছবি তৈরি ও প্রকাশে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন।  তাঁকে পর্নোগ্রাফি তৈরি স

'রাজনীতিকরা পর্ন দেখছেন, পর্নস্টাররা অভিনেতা হচ্ছেন!' গ্রেফতারির পর রাজের পুরানো ট্যুইট ভাইরাল

শেষ আপডেট: 20 July 2021 10:06

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার রাজ কুন্দ্রার ৯ বছরের পুরানো ট্যুইট ভাইরাল। সোমবারই বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি ছবি তৈরি ও প্রকাশে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন।  তাঁকে পর্নোগ্রাফি তৈরি সংক্রান্ত মামলার ‘মূল চক্রী’ বলেছে মুম্বই পুলিশ। রাজকে আদালতে তোলা হলে ২৩ জুলাই পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ এসেছে। এর মধ্যেই রাজের ২০১২ সালের দুটি ট্যুইট সোস্যাল মিডিয়ায় ছডিয়ে পড়েছে, যাতে যৌনপেশা ও পর্নোগ্রাফি নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। ২০১২র ২৯ মার্চ একটি ট্যুইটে রাজ বলেন, ওকে, তাহলে সেই পর্ন বনাম প্রস্টিটিউশন। ক্য়ামেরার সামনে যৌনতার জন্য কাউকে পয়সা  দেওয়া কেন আইনি হবে? একটার থেকে আরেকটা আলাদা কিসে? এ নিয়ে রাজের দ্বিতীয় ট্যুইট প্রকাশিত হয় সে বছরই ৩  মে। তাতে তিনি লেখেন, ভারত-অভিনেতারা ক্রিকেট খেলছেন, ক্রিকেটাররা রাজনীতির খেলায় নামছেন, রাজনীতিকরা পর্ন দেখছেন, পর্নস্টাররা অভিনেতা হচ্ছেন! একাধিক ট্যুইটার ব্যবহারকারী  রাজের ট্যুইটের স্ক্রিনশট তুলে দিয়ে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। যে মামলায় রাজ গ্রেফতার হলেন, সেটি মালওয়ানি থানায় ৪ ফেব্রুয়ারি নথিভুক্ত হয়। এফআইআরও দায়ের হয় জনৈক মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর । জনৈক পুলিশকর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, তার ভিত্তিতে এফআইআর রুজু করে মামলাটি  ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। এর আগেও আমরা পর্নোগ্রাফি সংক্রান্ত মামলা দায়ের করেছি যাতে এক অভিনেত্রী ও আরও কয়েকজন অভিযুক্ত হন। রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলায়ও তদন্ত করে দেখা হবে, তার সঙ্গে আগের দায়ের  করা পর্নোগ্রাফি মামলার যোগসূত্র আছে কিনা। রাজকে প্রতারণা ও অশালীন, কুরুচিকর বিজ্ঞাপন  ও প্রদর্শনেও অভিযুক্ত করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনের অন্য ধারায়, মহিলাদের অশালীনভাবে দেখানো বিরোধী আইনের ধারাও যুক্ত হয়েছে তাঁর বিরুদ্ধে।

```