Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সতীশ কৌশিকের পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেল পুলিশ, ফার্ম হাউজে গেল তদন্তকারী দল

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে সতীশ কৌশিকের (Satish Kaushik) ময়নাতদন্তের রিপোর্ট (Postmortem Report) হাতে পেল দিল্লি পুলিশ। গত বুধবার দিল্লিতে এক ফার্ম হাউজে হোলি পার্টিতে ছিলেন সতীশ। সেখানেই আচমকা তাঁর মৃত্যু হয়েছে। ওই ফার্ম হাউজের সিসিটিভ

সতীশ কৌশিকের পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেল পুলিশ, ফার্ম হাউজে গেল তদন্তকারী দল

শেষ আপডেট: 11 March 2023 09:19

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে সতীশ কৌশিকের (Satish Kaushik) ময়নাতদন্তের রিপোর্ট (Postmortem Report) হাতে পেল দিল্লি পুলিশ। গত বুধবার দিল্লিতে এক ফার্ম হাউজে হোলি পার্টিতে ছিলেন সতীশ। সেখানেই আচমকা তাঁর মৃত্যু হয়েছে। ওই ফার্ম হাউজের সিসিটিভি ফুটেজ এখন খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে বলা হচ্ছে, যে ডাক্তাররা সতীশ কৌশিকের অটোপসি করেছেন, তাঁরা এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাননি। তবে হ্যাঁ রক্তের নমুনা এবং অভিনেতার হার্ট নিয়ে রিপোর্ট এখনও আসেনি। তা আসতে আরও অন্তত ১৪ দিন সময় লাগবে।

গত ৮ মার্চ হোলি ছিল। তার আগে ৭ তারিখ মুম্বইয়ের জুহুতে গীতিকার জাভেদ আখতারের বাড়িতে হোলি পার্টিতে ছিলেন সতীশ কৌশিক। সেই পার্টির ছবি তিনি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। পরদিন দিল্লিতে এক শিল্পপতির খামারবাড়িতে হোলি মিলনে যোগ দিয়েছিলেন তিনি।

শনিবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির পুলিশ ওই ফার্ম হাউজে গিয়ে তদন্ত করে। তদন্তকারী দল ফার্ম হাউজে বেশ কিছু ওষুধ পেয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ওষুধগুলো পরীক্ষা করে দেখা হবে। তা ছাড়া ওই হোলি পার্টিতে আর কারা নিমন্ত্রিত ছিলেন তাঁদের তালিকাও চাওয়া হয়েছে।

শনিবার পুলিশ জানিয়েছে, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট দেখে সন্দেহজনক কিছু মনে হচ্ছে না। হতে পারে হৃদরোগে আক্রান্ত হয়েই সতীশ কৌশিকের মৃত্যু হয়েছে। দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে সতীশ কৌশিকের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ কর্তাদের বক্তব্য, যেহেতু অভিনেতার আচমকাই মৃত্যু হয়েছে, তাই একপ্রকার প্রথাগতভাবেই পোস্টমর্টেম করা হয়েছে।

https://twitter.com/satishkaushik2/status/1633164929044971520

দিল্লিতে মঞ্চে অভিনয় থেকেই সতীশ কৌশিকের যাত্রা শুরু। পরে মুম্বইতে গিয়ে অভিনয়ে প্রতিষ্ঠা পান তিনি। বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। তবে ১৯৮৭ সালে মুক্তি পাওয়া মিস্টার ইন্ডিয়া ছবিতে ক্যালেন্ডারের ভূমিকায় অভিনয় করে সতীশ কৌশিক পরিচিত মুখ হয়ে ওঠেন।

সতীশ ‘জানে ভি দো ইয়ারো’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন। সেই সঙ্গে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ এবং ‘হাম আপকে দিলমে রহেতে হ্যায়’ ছবিতে পরিচালক হিসাবে কাজ করেন। তা ছাড়া দুটি ছবি প্রযোজনা করেছেন তিনি—‘তেরে নাম’ এবং ‘মিলেঙ্গে মিলেঙ্গে’।

'পাঠান'-এর বাদ যাওয়া দৃশ্যগুলি দেখা যাবে ওটিটিতে! কী বললেন ছবির পরিচালক


```