Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভক্তদের 'আর্মি' সম্বোধন, সেনাবাহিনীকে অসম্মানের অভিযোগ তুলে মামলা দায়ের 'পুষ্পা'র নামে

৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দক্ষিণী ছবি পুষ্পা ২। যে ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে বসেছিল গোটা দুনিয়া।

ভক্তদের 'আর্মি' সম্বোধন, সেনাবাহিনীকে অসম্মানের অভিযোগ তুলে মামলা দায়ের 'পুষ্পা'র নামে

ফাইল চিত্র

শেষ আপডেট: 1 December 2024 09:05

দ্য ওয়াল ব্যুরো: ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দক্ষিণী ছবি পুষ্পা ২। যে ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে বসেছিল গোটা দুনিয়া। সেই ছবির প্রচারেই দেশের নানা কোণায় ঘুরছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা। ছবিটি মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়াচ্ছে। দিন কয়েক আগেই সিবিএফসি শংসাপত্র পেয়েছে পুষ্পা ২। তাও আবার একাধিক কাটছাঁটের পর। এবার আবার নতুন আইনি জটে জড়ালেন সুপারস্টার আল্লু অর্জুন। 

মুম্বইতে গতকাল ছবির প্রচারে গিয়েছিলেন আল্লু-রশ্মিকা সহ ছবির টিম। আর সেখানেই তাঁর একটি মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই নিয়ে হতে থাকে জলঘোলা। এক্স-এর একটি পোস্ট অনুসারে, আল্লুর বিরুদ্ধে হায়দরাবাদের জওহর নগর থানায় গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হার্ভেস্টিং ফাউন্ডেশনের সভাপতি শ্রীনিবাস গৌড় একটি অভিযোগ দায়ের করেছেন। 

কারণটা ঠিক কী? জানা গিয়েছে, ‘পুষ্পা ২’-এর মুম্বই প্রেস মিটে, আল্লু বলেছেন, 'আমার কোনও ভক্ত নেই, আমার আর্মি আছে। আমি আমার ভক্তদের ভালোবাসি, তাঁরা সবাই আমার পরিবারের মতো। আমি সব সময় এটা মনে করি তাঁরা আমার পাশে সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে। আমি তোমাদের খুব ভালবাসি। আর তোমরা ছাড়া আমি কিছুই নই। যদি এই ছবিটি বড় সাফল্য পায়, আমি তাহলে এটি আমার সমস্ত ভক্তদের তা উৎসর্গ করব।' আল্লুর 'আর্মি' শব্দটি ব্যবহার করার কারণেই অভিযোগ দায়ের করেছেন শ্রীনিবাস গৌড়।

শ্রীনিবাস গৌড়ের অভিযোগ, 'আর্মি' শব্দটি ব্যবহার করা অসম্মানজনক। সেটা অভিনেতার মাথায় রাখা উচিত ছিল। কারণ আর্মিরা সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত, তাঁরা জাতির সেবা করে। এই কারণেই তিনি 'পুষ্পা'র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

ছবির কাহিনী, গান, সংলাপ আজও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। মুক্তির আগেই বক্সঅফিসে প্রায় ৫০০ কোটির বেশি ব্যবসা করেছে এ ছবি। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। সেদিনের পর থেকেই পুষ্পা ২-এর জন্যে অপেক্ষা করছেন ভক্তরা। 


```