Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত রাহাত ইন্দোরি, করোনা আক্রান্ত হন বলিউডের বিখ্যাত গীতিকার ও কবি

দ্য ওয়াল ব্যুরো: উর্দু কবি তথা বলিউডের প্রখ্যাত গীতিকার রাহাত ইন্দোরির মৃত্যু হল করোনায়। বয়স হয়েছিল ৭০ বছর। করোনা সংক্রমণ হওয়ার পরে রাহাত ইন্দোরি ভর্তি হয়েছিলেন ইন্দোরের শ্রী অরবিন্দ হাসপাতালে। এদিন সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু

প্রয়াত রাহাত ইন্দোরি, করোনা আক্রান্ত হন বলিউডের বিখ্যাত গীতিকার ও কবি

শেষ আপডেট: 10 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: উর্দু কবি তথা বলিউডের প্রখ্যাত গীতিকার রাহাত ইন্দোরির মৃত্যু হল করোনায়। বয়স হয়েছিল ৭০ বছর। করোনা সংক্রমণ হওয়ার পরে রাহাত ইন্দোরি ভর্তি হয়েছিলেন ইন্দোরের শ্রী অরবিন্দ হাসপাতালে। এদিন সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এদিন পর পর দু'বার হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতালের চিকিৎসক বিনোদ ভাণ্ডারী জানিয়েছেন, "গত রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর ৬০ শতাংশ নিউমোনিয়া ছিল। এদিন হার্ট অ্যাটাকের পরে তিনি আর চিকিৎসায় সাড়া দেননি।"

আরও পড়ুন

২২৫ টাকায় ভ্যাকসিন, ভারতের সেরামকে ১৫ কোটি ডলার বিল গেটসের 

শুধু উর্দু ভাষার কবি কিংবা বলিউডের গীতিকার হিসেবেই নয়, চিত্রশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন রাহাত ইন্দোরি। নির্ভীক কবি হিসেবে খুবই খ্যাতি ছিল তাঁর। একটা সময়ে তাঁর লেখা একটি কবিতার লাইন খুবই জনপ্রিয় হয়েছিল-- 'সভি কা খুন হ্যায় সামিল ইঁহা কি মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্থান থোড়ি হ্যায়' (সবার রক্ত আছে এই মাটিতে, হিন্দুস্থান কারও বাবার সম্পত্তি নয়)। করোনা আক্রান্ত হওয়ার পরে নিজেই টুইট করে সেই খবর জানিয়েছিলেন রাহাত। একই সঙ্গে জানিয়েছিলেন, কেউ যেন তাঁর পরিবারের কাছে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ না নেয়। তিনি নিজেই টুইট করে জানাবেন। কিন্তু এদিন সন্ধ্যায় করোনা নিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিন রাতেই শেষকৃত্য হবে ইন্দোরে। দেশ এক নির্ভিক কবি ও শিল্পীকে হারাল বলে অনেকেই শোক প্রকাশ করেছেন। টুইট করে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। https://twitter.com/RahulGandhi/status/1293162386421985280 ১৯৫০ সালের ১ জানুয়ারি ইন্দোরে জন্ম রাহাতের। একটা সময়ে উর্দু ভাষা শিক্ষক হিসেবে ইন্দোরের অহল্যা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাও করেন। সুরকার অনু মালিকের অত্যন্ত প্রিয় ছিলেন রাহাত ইন্দোরি। একসঙ্গে অনেক কাজ করেছেন।তাঁর সঙ্গে কাজ করেছেন শঙ্কর এহসান লয়ও। 'মুন্নাভাই এমবিবিএস' থেকে 'মিশন কাশ্মীর' বলিউডের অনেক বিখ্যাত ছবির গানে ব্যবহার হয়েছে তাঁর কথা।

```