দ্য ওয়াল ব্যুরো: বিগ বসের সময় থেকেই বারবার খবরের শিরোনামে উঠে আসছেন রাখি সাওয়ান্ত। সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় এই বলিউড অভিনেত্রীকে নিয়ে চর্চাও কম হয় না। তবে এবার নিজের শরীরচর্চার ছবি দিয়ে ট্রোলড হলেন তিনি। নেটিজেনদের ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হল প্রাক্তন বিগ বস প্রতিযোগীকে।
সম্প্রতি যোগাভ্যাসের কিছু মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাখি সাওয়ান্ত। তার সঙ্গে তিনি লিখেছেন, 'এই করোনা অতিমারীর মাঝে সবসময় সুস্থ সবল থাকুন। যোগা কোনও ওয়ার্ক আউট নয়, বরং এটা ওয়ার্ক ইন। এটা একটা স্বর্গীয় অভ্যাস। এর মাধ্যমে আমাদের আরও শেখার আগ্রহ জন্মায়। আমরা বুঝতে পারি আমরা আসলে কে। আমরা ভবিষ্যতে কী হতে পারি।'
এই যোগব্যায়ামের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ট্রোলের বন্যা হয়ে যায়। বডিশেমিংয়েরও শিকার হন রাখি। তবে তা তেমন পাত্তা দেননি অভিনেত্রী।
দিন কয়েক আগেই নিজের বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে একপ্রস্থ ট্রোলের শিকার হয়েছিলেন রাখি। জীবনসঙ্গী সম্বন্ধে বিশেষ তথ্য তিনি প্রকাশ্যে আনেননি, তবে মঙ্গলসূত্র, সিঁদুর পরে ছবি দিয়ে থাকেন। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, অনেকদিন আগেই তাঁর বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু সে খবর প্রকাশ্যে আনতে চাননি তিনি। তাঁর মধ্যে একটা ভয় কাজ করত। রাখি সাওয়ান্তের স্বামীর নাম রীতেশ। তিনি ব্রিটেনে থাকেন। আগামী দিনে রাখি নিজেও পাড়ি দেবেন টেমস তীরে, জানিয়েছেন অভিনেত্রী। তবে বিদেশে গেলেও ভারতের কাজ একেবারে ছেড়ে দেবেন না রাখি সাওয়ান্ত।