Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গার্লফ্রেন্ড সাবার জুতো হাতে নিয়ে ঘুরছেন হৃতিক! শেখার মতো ব্যাপার, বলছেন অনুরাগীরা

দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের 'গ্রিক গড'। ভারতীয় সিনেমা জগতের অন্যতম সুপারস্টার। যাকে বড়পর্দায় দেখে অনুপ্রাণিত হন লাখো লাখো দর্শক। এবার সেই হৃতিক রোশনই (Hrithik Roshan) বাস্তব জীবনে অনন্য নিদর্শন রাখলেন ভক্তদের সামনে। যা এখন নেট দুনিয়ায় রী

গার্লফ্রেন্ড সাবার জুতো হাতে নিয়ে ঘুরছেন হৃতিক! শেখার মতো ব্যাপার, বলছেন অনুরাগীরা

শেষ আপডেট: 6 April 2023 09:02

দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের 'গ্রিক গড'। ভারতীয় সিনেমা জগতের অন্যতম সুপারস্টার। যাকে বড়পর্দায় দেখে অনুপ্রাণিত হন লাখো লাখো দর্শক। এবার সেই হৃতিক রোশনই (Hrithik Roshan) বাস্তব জীবনে অনন্য নিদর্শন রাখলেন ভক্তদের সামনে। যা এখন নেট দুনিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা গিয়েছে, সম্প্রতি আম্বানিদের একটি অনুষ্ঠানে প্রেমিকা সাবা আজাদের (Saba Azad) জুতো (heels) হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক!

প্রেমিকার প্রতি হৃতিকের প্রেম, শ্রদ্ধা এবং সম্মান দেখে রীতিমতো আপ্লুত অনুরাগীরা। নেটদুনিয়ার একাংশের মতে, হৃতিকের এই আচরণ যুবসমাজের কাছে দৃষ্টান্ত। কারণ, একজন বলিউড স্টারের কোটি কোটি অনুরাগী। তাঁরা যদি তারকার দেখাদেখি ছেলেমেয়ে নির্বিশেষে লিঙ্গ-বৈষম্য ভুলতে শুরু করে, তাতে আখেরে দেশেরই মঙ্গল। তবে অনেকেই আবার হৃতিকের এই আচরণকে নিজের ইমেজ তৈরির চেষ্টা বলেও কটাক্ষ করেছেন।

https://twitter.com/Harmindarboxoff/status/1642929973039357953?s=20

সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বান্ধবী সাবা আজাদকে নিয়েই উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা। তাঁদের কেমিস্ট্রির কথা এতদিনে সংবাদমাধ্যম জেনে গিয়েছে। তবে সেদিন সবাই যা দেখেছেন, তা যেন দু'জনের ভালবাসার মাত্রাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গিয়েছে যে, হৃতিক সাবার একজোড়া হিল জুতো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এমনকী সবার সঙ্গে হেসে হেসে গল্পও করছেন। এই কাজে তাঁর মধ্যে অস্বস্তির লেশমাত্র ছিল না। বরং হৃতিক যে ভালবেসেই সাবার জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তা অভিনেতার চোখেমুখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল।

বিপাশা এই প্রথম মেয়ের ছবি পোস্ট করলেন, হাসি হাসি মুখে ক্যামেরায় পোজ দেবীর


```