Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ছেলে বড় হয়েছে, এবার বিদেশে যাবে, তারপরেই আমি...' কী করবেন, খবর দিলেন রচনা

এককালে দাপটের সঙ্গে কাজ করেছেন টলিউডে। একাধিক হিট দিয়েছেন পর পর। কিন্তু হঠাৎই বিরতি নেন।

'ছেলে বড় হয়েছে, এবার বিদেশে যাবে, তারপরেই আমি...' কী করবেন, খবর দিলেন রচনা

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 15 November 2024 17:13

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছু বছরের বিরতি শেষে ফের সিনেমায় ফিরতে চলেছেন রচনা ব্যানার্জি। বৃহস্পতিবার দ্য ওয়ালকে সেকথা জানালেন তিনি। বর্তমানে দিদি নম্বর ওয়ানের সঙ্গেই চুটিয়ে রাজনীতি করছেন। সাংসদ হিসেবে একাধিক কাজ সামলাচ্ছেন, করছেন সংসার ও টেলিভিশনের কাজও। তার মাঝেই এবার সিনেমায় ফেরার ঘোষণা করলেন অভিনেত্রী। 

এককালে দাপটের সঙ্গে কাজ করেছেন টলিউডে। একাধিক হিট দিয়েছেন পর পর। কিন্তু হঠাৎই বিরতি নেন। সিনেমায় দেখা না গেলেও দিদি নম্বর ওয়ানে কিন্তু সদা উপস্থিত থেকেছেন। প্রচারের কাজ হোক বা নির্বাচনের সময়, দিদি নম্বর ওয়ানের কাজে ফাঁকি দেননি কখনও। তাহলে কি এবার এই জনপ্রিয় রিয়্যালিটি শো থেকে বিদায় নিতে চলেছেন?

প্রশ্ন শুনেই অভিনেত্রী জানালেন, তিনি ছেলেকে মানুষ করতে ব্যস্ত ছিলেন এতদিন। তাঁকে সময় দিতে হত। তাই খুব বেশি কাজ করতে পারতেন না। এখন ছেলে বড় হয়েছে। হয়তো আগামীবছর দেশের বাইরেও চলে যাবে। তাই এখন সিনেমায় কাজ করতে, সময় দিতে আর কোনও অসুবিধা হবে না।

ছবিতে কাজের কথা ভেবেছেন। কারও সঙ্গে কথা হয়েছে এনিয়ে? উত্তরে অভিনেত্রী সাফ জানান, এখনও নয়। স্ক্রিপ্ট পড়ছেন। ওটিটি প্ল্যাটফর্মেও কথা হচ্ছে। পছন্দের ভাল কোনও স্ক্রিপ্ট পেলে তবেই কাজ করবেন। এর সঙ্গেই আভাস দিলেন, দিদি নম্বর ওয়ানের কাজও চলবে। 

২০২৫-এ নতুনভাবে দেখা যাবে রচনা ব্যানার্জিকে। এখন শুধু অপেক্ষার, কেমন চরিত্র বেছে নেন তিনি। 


```