Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি শুধু রাজকুমারের স্ত্রী নই, একজন অভিনেত্রীও’, বলিউডে বড় কাজ না পাওয়ায় বিরক্ত পত্রলেখা

পত্রলেখা বলেন, “শুধু ‘রাজকুমার রাওয়ের স্ত্রী’ বলেই ডাকা হলে খুব খারাপ লাগে। আমার তো একটা নাম আছে, আমার একটা অস্তিত্ব আছে। এমন মনে হয় যেন আমার নিজস্বতা নেই।”

'আমি শুধু রাজকুমারের স্ত্রী নই, একজন অভিনেত্রীও’, বলিউডে বড় কাজ না পাওয়ায় বিরক্ত পত্রলেখা

পত্রলেখা পল

শেষ আপডেট: 10 May 2025 14:15

দ্য ওয়াল ব্যুরো: ‘সিটি লাইটস’ সিনেমা দিয়ে বলিউডে নজর কেড়েছিলেন পত্রলেখা পল। পরে ‘বদনাম গলি’, ‘নানু কি জানু’, ‘বোস: ডেড অর অ্যালাইভ’ বা সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ফুলে’-তে সাবিত্রীবাই ফুলের চরিত্রে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত। কিন্তু এত কিছুর পরেও, আজও বলিউডে অনেকেই তাঁকে শুধুমাত্র অভিনেতা রাজকুমার রাওয়ের স্ত্রী হিসেবেই চেনে।

গালত্তা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পত্রলেখা জানান, এই পরিচিতি তাঁকে কতটা কষ্ট দেয়। তাঁর কথায়, “শুধু ‘রাজকুমার রাওয়ের স্ত্রী’ বলেই ডাকা হলে খুব খারাপ লাগে। আমার তো একটা নাম আছে, আমার একটা অস্তিত্ব আছে। এমন মনে হয় যেন আমার নিজস্বতা নেই।”

পত্রলেখা বলেন, অনেক নির্মাতা তাঁর কাছে স্ক্রিপ্ট নিয়ে আসেন শুধুমাত্র এই আশায় যে, তিনি রাজকুমারকে সেই সিনেমার কথা বলবেন। তাঁর বক্তব্য, “লোকজন আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে আসে, কারণ ওরা জানে আমি রাজের কাছে পৌঁছতে পারব। এটা অপমানজনক।”

পত্রলেখা জানান, রাজকুমারের খ্যাতি তাঁকে কখনও সাহায্য করেনি বরং তাঁর নিজস্ব পরিচিতি তৈরি করাকে কঠিন করে তুলেছে। তাঁর কথায়, “অনেকে ভাবেন আমার জীবন খুব সহজ, কারণ আমার স্বামী বিখ্যাত। কিন্তু যখন আপনি নিজেকে আলাদা একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চান, তখন এটা মোটেই সহজ নয়।”

পত্রলেখা স্পষ্টভাবে জানান, তিনি কোনও দিন রাজকুমারের নাম ভাঙিয়ে সুযোগ নেননি। বরং নিজের চেষ্টাতেই কাজ করতে চেয়েছেন। “রাজ আমার জীবনের অংশ ঠিকই, কিন্তু আমার কেরিয়ার আলাদা। কেউ যদি আমাকে শুধুমাত্র ওঁর স্ত্রী বলেই চেনে, সেটা আমার কাছে অসম্মানজনক।”


```