Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৪ দিনে ২০০ কোটি ক্লাবের সদস্য 'পাঠান'! ভেঙে দিল 'কেজিএফ ২'র রেকর্ড

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে 'বাহুবলি ২' ও তারপর 'কেজিএফ ২' (KGF 2)। দেশজুড়ে (India) ২০০ কোটি (200 cr) আয় করতে সবথেকে কম সময় নিয়েছিল দক্ষিণ ভারতীয় এই দু'টি ছবিই। তবে 'পাঠান' (Pathaan) এসে সে সমস্ত রেকর্ড একেবারে ভেঙে তছনছ করে বেরিয়ে গেল। মাত্র

৪ দিনে ২০০ কোটি ক্লাবের সদস্য 'পাঠান'! ভেঙে দিল 'কেজিএফ ২'র রেকর্ড

শেষ আপডেট: 29 January 2023 08:14

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে 'বাহুবলি ২' ও তারপর 'কেজিএফ ২' (KGF 2)। দেশজুড়ে (India) ২০০ কোটি (200 cr) আয় করতে সবথেকে কম সময় নিয়েছিল দক্ষিণ ভারতীয় এই দু'টি ছবিই। তবে 'পাঠান' (Pathaan) এসে সে সমস্ত রেকর্ড একেবারে ভেঙে তছনছ করে বেরিয়ে গেল। মাত্র ৪ দিনের মধ্যে দেশজুড়ে ২০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলল শাহরুখ খানের কামব্যাক ছবি।

ট্রেড অ্যানালিস্ট এবং সিনেমা সমালোচক তরণ আদর্শের টুইট পোস্ট অনুযায়ী, দেশে 'পাঠান' ২০০ কোটি টাকার গণ্ডি পেরোতে সময় নিয়েছে মাত্র চারদিন। তাও সপ্তাহের মাঝে মুক্তি পেয়ে। সেদিকে 'কেজিএফ ২' এবং 'বাহুবলি ২' শুক্রবারে মুক্তি পেয়ে ২০০ কোটির ব্যবসা করতে সময় নিয়েছিল যথাক্রমে ৫ দিন এবং ৬ দিন।

বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ছে 'পাঠান'। বিশ্বজুড়ে প্রথম দিনেই ১০০ কোটি, দ্বিতীয় দিনে ২০০ কোটি এবং তৃতীয় দিনে ৩০০ কোটি টাকা উপার্জন করে প্রথম কোনও হিন্দি ছবি হিসাবে রেকর্ড তৈরি করেছে। মনে করা হচ্ছে, এতদিনের যাবতীয় যত মাইলফলক রয়েছে, সবই ভেঙে দিতে চলেছে 'পাঠান'।

যদিও ইতিমধ্যে ছবির মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, যুক্তিহীন ছবি। তাঁদের পাল্টা আবার অনেকে বলছেন, স্পাই থ্রিলারে লজিক খুঁজতে গেলে সিনেমা দেখাই সমস্যার। যদিও শাহরুখ অনুরাগীরা এসব তর্ক-বিতর্কে জড়াচ্ছেন না। তাঁরা কিং খানের রাজকীয় প্রত্যাবর্তন নিয়েই মজে রয়েছেন।


```