Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আবার প্রলয়'-এ মমতার মন্ত্রী পুলিশের ভূমিকায়! রাজের সিরিজে বড় চমক

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সেচ ও জল দফতরের মন্ত্রী তিনি। তুমুল ব্যস্ততায় দিন কাটে তাঁর। তবে এর চেয়েও বড় পরিচয় হলো, তিনি একজন নাট্যকর্মী। মঞ্চের প্রতি তাঁর অগাধ ভালবাসা। রাজনীতির পাশাপাশি অভিনয়ও তাঁর অন্যতম নেশা এবং পেশাও বটে। এবার সেই অ

'আবার প্রলয়'-এ মমতার মন্ত্রী পুলিশের ভূমিকায়! রাজের সিরিজে বড় চমক

শেষ আপডেট: 20 July 2023 06:59

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সেচ ও জল দফতরের মন্ত্রী তিনি। তুমুল ব্যস্ততায় দিন কাটে তাঁর। তবে এর চেয়েও বড় পরিচয় হলো, তিনি একজন নাট্যকর্মী। মঞ্চের প্রতি তাঁর অগাধ ভালবাসা। রাজনীতির পাশাপাশি অভিনয়ও তাঁর অন্যতম নেশা এবং পেশাও বটে। এবার সেই অভিনয়ের মাধ্যমেই ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করতে চলেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmick)।

Partha Bhowmick, Raj Chakraborty, Abar proloy

এ বছরে শুরু থেকেই শোনা যাচ্ছিল, রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রথম সিরিজ 'আবার প্রলয়' (Abar Proloy)-এ অভিনয় করতে পারেন পার্থবাবু। নৈহাটির বিধায়কের সঙ্গে হালিশহরের ভূমিপুত্র তথা ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজের বন্ধুত্ব দীর্ঘদিনের। সূত্রের খবর, রাজ নিজেই পার্থ ভৌমিককে তাঁর সিরিজে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় প্রথমে খানিক দ্বিধাগ্রস্ত ছিলেন রাজ্যের মন্ত্রী। তবে শেষ অবধি পরিচালকের ডাকে সাড়া দিয়ে ক্যামেরার মুখোমুখি হলেন তিনি।

দেখুন ট্রেলার: (Partha Bhowmick)

বুধবার বিকেলে 'আবার প্রলয়' সিরিজের ট্রেলারে পার্থ ভৌমিকের অভিনয়ের বেশ কিছু ঝলক দেখা গিয়েছে। সিরিজে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গল্পের প্রেক্ষাপট সুন্দরবন। সেখান থেকে কীভাবে প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাদের ভিন রাজ্যে এবং ভিন দেশে পাচার করা হচ্ছে, তা নিয়েই গল্প আবর্তিত হয়েছে। সিরিজে একজন অসৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন পার্থ ভৌমিক। সেখান থেকে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্তের হাতে পড়ে কীভাবে তাঁর চরিত্রের বদল হলো, সেটাও উঠে আসবে গল্পে।

Partha Bhowmick, Raj Chakraborty, Abar proloy

রাজনৈতিক ব্যক্তিদের সিনেমায় বা সিরিজে অভিনয় করা নতুন কিছু নয়। এর আগে বাম আমলের প্রাক্তন দমকলমন্ত্রী প্রতীম চট্টোপাধ্যায়কে বহু বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। জিৎ, মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। আবার রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অধ্যাপনার পাশাপাশি দীর্ঘদিন ধরেই নাট্য জগতের সঙ্গে জড়িত। মঞ্চের পাশাপাশি তিনি সমানভাবে সাবলীল লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াতেও। এবার সেই তালিকায় নাম লেখালেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকও।

রাজের সিরিজে ‘গুরুজি’ নকল! টলিউডে শুরু ‘সিভিল ওয়ার’


```