Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টানটান সাসপেন্সেও হাসির রোল দর্শকদের, গণপতি উদ্ধারে কৃষ্ণা-পর্ণার ছদ্মবেশেই বাজিমাত

দ্য ওয়াল ব্যুরো: রাত আটটা বাজলেই ধারাবাহিক প্রেমী দর্শকের চোখ সরে না জি বাংলার পর্দা থেকে। সেখানে পর্ণা (Parna new look at maha episode of Neem Phuler Madhu) আর শাশুড়ি কৃষ্ণার ঝামেলা আর মা বউয়ের মাঝে পড়ে সৃজনের টানাপোড়েন বেশ উপভোগ করেন দর্

টানটান সাসপেন্সেও হাসির রোল দর্শকদের, গণপতি উদ্ধারে কৃষ্ণা-পর্ণার ছদ্মবেশেই বাজিমাত

শেষ আপডেট: 31 May 2023 10:00

দ্য ওয়াল ব্যুরো: রাত আটটা বাজলেই ধারাবাহিক প্রেমী দর্শকের চোখ সরে না জি বাংলার পর্দা থেকে। সেখানে পর্ণা (Parna new look at maha episode of Neem Phuler Madhu) আর শাশুড়ি কৃষ্ণার ঝামেলা আর মা বউয়ের মাঝে পড়ে সৃজনের টানাপোড়েন বেশ উপভোগ করেন দর্শক।

নতুন রূপে পর্ণা সৃজন

এই মুহূর্তে নিম ফুলের মধু'র (Neem Phuler Madhu) দর্শকরা জানেন যে দত্ত বাড়ি অর্থাৎ পর্ণার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়েছে এক বিপদ। যে সোনার গণপতি এতদিন লুকিয়ে রাখা হয়েছিল সবার চোখের আড়ালে তাকে বুদ্ধি খাটিয়ে ধাঁধার সমাধান করে খুঁজে বার করেছে পর্ণা (Parna)। তবে, সেই গণপতিও চুরি হয়ে গেছে নকল হৃষিকেশ রায়ের হাতে। এবার এই গণপতি উদ্ধার করতেই পর্ণা একজোট করতে চলেছে বাড়ির সকলকে।

দত্ত বাড়ির সকলেই উপস্থিত অভিযানে
২৯ মে সোমবার রাত ৮টা থেকে ৯টা 'নিম ফুলের মধু'র ১ ঘণ্টার মহাপর্বে (Parna new look at maha episode of Neem Phuler Madhu) দেখানো হয়েছে পর্ণা কীভাবে উদ্ধার করে এই গণপতি।

প্রসঙ্গত, এতদিন দর্শকরা পর্ণার অভিযানে সৃজন বা অন্যান্যদের সঙ্গী হতে দেখলেও কৃষ্ণা অর্থাৎ পর্ণার শাশুড়িকে দেখেননি। তবে, এবার চিনাপাড়ায় বসের সাহায্যে গণপতি উদ্ধারে সঙ্গী হবে গোটা দত্তবাড়ি। এমনকী সঙ্গে থাকবে পর্ণার চরম বিরোধী কৃষ্ণা বা বাবুর মা-ও। গোটা দত্ত পরিবার মিলে কীভাবে উদ্ধার করে সোনার গণপতি, তা জানতেই দর্শকরা চোখ রাখেন মোড় ঘোরানো মহাপর্বে। তবে উত্তেজনার চেয়ে বেশি হাসিই পায় সকলের।

‘গোধূলি আলাপ’ শেষ! নোলক-অরিন্দমকে ধরে রাখতে চ্যানেলে হানা অনুরাগীদের


```