
শেষ আপডেট: 28 August 2021 06:39
নুসরত জাহান[/caption]
কিন্তু হঠাৎ এই দুইকে কেন একই বন্ধনীতে বসাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা?
প্রথম কারণটা বিতর্কিত এবং একসময়ের শহর, রাজ্য এমনকি দেশের অন্যতম চর্চিত বিষয়। ২০১২ সাল। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড। সুজেট জর্ডন নামের এক মহিলাকে মধ্যরাতে গাড়িতে তুলে ধর্ষণ করার অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত ছিল কাদের খান। জানা যায়, সেইসময় কাদেরের সঙ্গেই নাকি প্রণয়ঘটিত সম্পর্ক ছিল নুসরতের। এই প্রণয় থেকেই বিতর্কের সঙ্গে প্রথমবার গাঁটছড়া বাঁধলেন নুসরত। পার্কস্ট্রিটের সঙ্গে জড়িয়ে গেল তাঁর নাম। অনেকে বলেন, কাদেরকে নুসরত যখন বিয়ে করার কথা ভাবছেন, ঠিক তখনই ঘটেছিল এই অপরাধ। জানাজানি হতেই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে হাউহাউ করে কাঁদতে কাঁদতে নুসরত বলেছিলেন, তাঁর ‘প্রেমিক’ অপরাধী সাব্যস্ত হলে যেন কঠোর শাস্তি পায়।
শাস্তি হয়নি। বরং কানাঘুষো শোনা যায়, ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত তাঁর সেই প্রেমিক ফেরার থাকার সময় নিয়মিত যোগাযোগ রাখতেন নুসরতের সঙ্গে। দুয়েকবার প্রমাণও পেয়েছিল পুলিশ, তাই তদন্তে একাধিকবার অভিযোগের আঙুল ওঠে অভিনেত্রীর দিকে। বেশ কয়েকবার জেরাও করা হয়। কিন্তু শেষমেশ কাদেরকে ছুঁতেও পারেনি পুলিশ। নুসরতও এসব পেছনে ফেলে কেরিয়ারে মন দেন, পরবর্তীতে আসেন রাজনীতিতেও।
[caption id="attachment_2350155" align="aligncenter" width="600"]
পার্লামেন্টের বাইরে বসিরহাটের সাংসদ নুসরত জাহান[/caption]
[caption id="attachment_2350169" align="aligncenter" width="600"]
পার্লামেন্টে শপথ গ্রহণকালে 'বিবাহিত' নুসরত জাহান[/caption]
তবে শুধুই এই বিতর্কিত অধ্যায় নয়। নুসরতের প্রেমের ফুলও ফুটেছে এই পার্কস্ট্রিটে। বর্তমানে তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্তর সঙ্গে সম্প্রতি কলকাতা শহরের এই অভিজাত এলাকায় লাঞ্চে গেছিলেন নুসরত। দক্ষিণের বড় বড় শপিং মল ছাড়া যাঁদের সেভাবে গাড়ির বাইরেই দেখা যায় না, সেই দুজনেই সেদিন বৃষ্টিভেজা কলকাতা শহরের রাস্তায় হাত ধরে পাশাপাশি হেঁটেছিলেন। সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই ছবি ধরাও পড়েছিল। যদিও সংবাদমাধ্যমকে দেখে বিন্দুমাত্র বিচলিত দেখায়নি 'বিশেষ বন্ধুদ্বয়'কে।
[caption id="attachment_2350131" align="aligncenter" width="342"]
পার্কস্ট্রিটের রাস্তায় নুসরত-যশ[/caption]
এই দুই কারণ ছাড়াও শেষ এবং তৃতীয় কারণ অতি অবশ্যই বৃহস্পতিবার এই পার্কস্ট্রিটেরই একটি বেসরকারি নার্সিংহোমে নুসরতের পুত্রসন্তান জন্ম। নিন্দুকরা বলছেন, 'পার্কস্ট্রিটেই শুরু, পার্কস্ট্রিটেই শেষ'। আবার অনেককে এও বলতে দেখা গিয়েছে, 'যে পার্কস্ট্রিটের বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছিল নুসরতের, আজ সেই পার্কস্ট্রিটেই মাতৃত্বের স্বাদ পেলেন তিনি।'
[caption id="attachment_2350170" align="aligncenter" width="480"]
সন্তানসম্ভবা নুসরত[/caption]
হয়তো এই দিনের কথা ভেবেই কবি লিখে গিয়েছিলেন, "মেলাবেন, তিনি মেলাবেন।" কবি আজ নেই, তবে সে মেলানোর দায়িত্ব নিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় নিত্য বিচরণকারী লোকজন। তাঁরাই আজ মিলিয়ে দিলেন পার্ক স্ট্রিট আর নুসরতকে। তাই পার্কস্ট্রিট মানে আর শুধুই বড়দিন নয়, নুসরতের নামও উচ্চারিত হতে পারে একসঙ্গেই।
পড়ুন সুখপাঠ ম্যাগাজিন