
ধারাবাহিকের ছবি
শেষ আপডেট: 27 February 2025 23:08
দ্য ওয়াল ব্যুরো: বিকেল টিভি খুলে সিরিয়ালে (Bangla Serial) চোখ রাখেন আমার আপনার মায়েরা, টুক করে দেখে নি আমরাও। প্রচুর মানুষ সারাদিনের কাজের শেষে টিভির সামনে বসে পড়েন। মেগা সিরিয়ালের (Mega Serial) জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। জনপ্রিয়তা প্রমাণ করল এই সপ্তাহের টিআরপি। আর দুর্দান্ত টিআরপি নিয়ে এই সপ্তাহেও ফার্স্ট গার্ল 'পরিণীতা' (Parineeta)। কী চলছে সেখানে? খোঁজ নিল দ্য ওয়াল।
বর্তমানে এই ধারাবাহিকে মহা কুম্ভ স্পেশ্যাল পর্ব চলছে। সিরিয়ালে মহাকুম্ভ এই প্রথম। ভ্যালেন্টাইন্স উইক সেলিব্রেশন চলছিল এতদিন। হয়েছে পেপার ডান্স, বেস্ট কাপল, ম্যায় হিরোইন হু ইত্যাদি অনুষ্ঠান। সমস্তটাই প্ল্যান করে করেন সিরিন। এসবের মাঝেই ধীরে ধীরে তার সঙ্গে রায়ানের সিচুয়েশনশিপ স্টার্ট হয়ে যায়। মাঝে চলে আসে বাড়ির লোকজন। সিরিনের দাদু তাকে পড়তে পাঠিয়েছিলেন কিন্তু বদলে মেয়ে এই সব করছে দেখে বাড়ি ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেন।
এই অবস্থায় বাড়ি চলে যেতে হয় সিরিনকে। তারপরই শুরু হয় মহাকুম্ভ। কুম্ভ বাস্তবে শেষ হয়ে গেলেও পরিণীতায় কুম্ভ চলতে থাকে। কুম্ভে গিয়ে রায়ানের সঙ্গে সিরিনের ফের দেখা হয়। কী হবে সেখানে, সিচুয়েশনশিপ থেকে কি তাদের প্রেম হবে? সেটাই এখন দেখার