Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নন্দন থেকে সরিয়ে নেওয়া হল 'পারিয়া' 

চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই দর্শকের ভালবাসায় বেড়েছে হল সংখ্যাও। কিন্তু বাধ সাধল নন্দন।

নন্দন থেকে সরিয়ে নেওয়া হল 'পারিয়া' 

শেষ আপডেট: 16 February 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘পারিয়া’। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি ইতিমধ্যেই হাউজফুল হচ্ছে। কলকাতা ও কলকাতার বাইরেও অনেক হলে মুক্তি পেয়েছে ছবিটি। পথ-কুকুরদের কাহিনী নিয়ে তৈরি হয়েছে 'পারিয়া'। 


এমন কী চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই দর্শকের ভালবাসায় বেড়েছে হল সংখ্যাও। কিন্তু বাধ সাধল নন্দন। আগামী সপ্তাহে ‘নন্দন ২’ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এই ছবি। এই নিয়ে আশাহত নির্মাতারা। পরিচালক তাঁর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেছেন।


“সপ্তাহজুড়ে নন্দন ২-এ ‘পারিয়া’ দেখার ভিড় উপচে পড়েছিল। হাউজফুল  হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও দ্বিতীয় সপ্তাহ শুরুর মুখে জানা গেল নন্দনে দেখানো হবে না ‘পারিয়া’। এদিন ছবির নির্মাতাদের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘টানা সাত দিন ‘পারিয়া’ নন্দন ২-এ অ্যাডভান্স হাউজফুল হওয়া সত্ত্বেও এ সপ্তাহে নন্দনে ‘পারিয়া’ জায়গা পেল না, ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে। নন্দন ১-এও জায়গা হল না ‘পারিয়া’র। তাই আগামী ১ সপ্তাহ দর্শক নন্দনে পারিয়ার প্রদর্শনী থেকে বঞ্চিত হবেন। এরপর আবার নন্দন কর্তৃপক্ষ পারিয়ার নন্দনে প্রদর্শনী করবেন কিনা তা আমাদের জানা নেই। আমরা মর্মাহত। ইতি টিম ‘পারিয়া’।“ 

Bengali Film Update: Tathagata Mukherjee completed the shooting of Pariah,  know in details | Bengali Film Update: পথকুকুরদের ভালবেসে 'পারিয়া' নিয়ে  আসছেন তথাগত, শেষ হল শ্যুটিং


বয়স আঠারোর বেশি হলে তবেই ‘পারিয়া’ দেখতে সিনেমা হলে প্রবেশ করা যাবে। কারণ এ ছবিতে রয়েছে ভায়োলেন্স। দর্শকদের প্রতিক্রিয়া বলছে বাংলা সিনেমায় এতটা হিংস্রতা এর আগে দেখানো হয়নি। মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এই ছবির জন্য নিজের চেহারা একেবারে বদলে ফেলেছেন অভিনেতা। চকলেট বয় থেকে অ্যাকশন হিরোর রূপে দেখা গেছে বিক্রমকে। এছাড়াও আছেন সৌম্য  মুখার্জি, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, লোকনাথ দে, অঙ্গনা রায় প্রমুখ।


```