Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'অক্ষয় আমার বন্ধু নন, সহকর্মী...', কেন এমন মন্তব্য, সাফাই দিলেন পরেশ রাওয়াল

অক্ষয় কুমারের সঙ্গে একাধিক সফল সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল।

'অক্ষয় আমার বন্ধু নন, সহকর্মী...', কেন এমন মন্তব্য, সাফাই দিলেন পরেশ রাওয়াল

পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার

শেষ আপডেট: 9 May 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় কুমারের সঙ্গে একাধিক সফল সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। অথচ সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ জানিয়েছিলেন, অক্ষয় তাঁর বন্ধু নন, বরং একজন সহকর্মী। এই মন্তব্যের পর থেকেই জল্পনা ছড়ায়—তবে কি দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক খারাপ? উত্তরের পথে এবার নিজেই মুখ খুললেন পরেশ রাওয়াল।

Bollywood Hungama-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের বক্তব্য স্পষ্ট করেন পরেশ। বলেন, "আমি শুধু বলেছিলাম উনি একজন সহকর্মী। মানুষ যাঁকে বন্ধু বলেন, তাঁদের সঙ্গে মাসে পাঁচ-ছ’বার দেখা হয়, নিয়মিত কথাবার্তা চলে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ নই। আর সব সময় যে পার্টি করি তেমনটাও নয়। অক্ষয়ও নন। ফলে পার্টি বা আড্ডার সুযোগ হয় না। সেই কারণেই বলেছিলাম—সহকর্মী। কিন্তু এরপর মানুষ নানা প্রশ্ন করতে শুরু করল, যেন বড় কিছু ঘটে গেছে! অথচ কিছুই হয়নি।"

এই বিতর্ক থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক হবেন বলেও জানান বর্ষীয়ান অভিনেতা। তাঁর কথায়, "এখন থেকে আরও সাবধানে কথা বলব। কারণ মানুষ আপনার একটি কথার নানা অর্থ করে নেয়। পরে সেই ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়।"

উল্লেখ্য, Lallantop-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশকে প্রশ্ন করা হয়েছিল—অক্ষয় কি তাঁর বন্ধু? সেই প্রশ্নের উত্তরে পরেশ বলেন, “সিনেমার জগতে সকলে সহকর্মী, আর থিয়েটারে থাকে বন্ধুত্ব। স্কুলে যেমন বেস্ট ফ্রেন্ড থাকে, সিনেমা সেইভাবে বন্ধুত্ব তৈরি করে না। আমার বন্ধু বলতে যাঁদের ভাবি, তাঁরা হলেন ওম পুরি, নাসিরুদ্দিন শাহ, জনি লিভার।” এই প্রশ্নের উত্তরে পরেশ বলেন, "না, অক্ষয় বেশ ঠান্ডা মাথার মানুষ। আমরা একসঙ্গে ১৫-২০টি সিনেমায় কাজ করেছি। তাঁকে অবশ্যই বন্ধু বানানো যেতেই পারে।"


```