Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'নেই' পরম, সঞ্চালনার দায়িত্ব চূর্ণীকে দেওয়া হল

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'নেই' পরম, সঞ্চালনার দায়িত্ব চূর্ণীকে দেওয়া হল

শেষ আপডেট: 29 November 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৫ ডিসেম্বর শুরু হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। তার উদ্বোধনী মঞ্চে নাকি দেখা যাবে না পরমব্রত চট্টোপাধ্যায়কে। এতদিন জুন মালিয়ার সঙ্গে যৌথভাবে সঞ্চালনার দায়িত্বে থাকতেন তিনি। কিন্তু এবারের সিনেমা উৎসবে তাঁর জায়গায় আসতে চলেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। 

৫ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত, অর্থাৎ ১ সপ্তাহ ধরে ফিল্ম ফেস্টিভ্যালে কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে দেখানো হবে দেশ বিদেশের নানা ছবি। এবারের ফোকাস কান্ট্রি যদিও স্পেন এবং অস্ট্রেলিয়া। ছবি বাছাইয়ের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। সেই কাজে ব্যস্ত রয়েছেন টলিপাড়ার শিল্পীরা। এবারে উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। 'কিফ'-এর মঞ্চে বিগত বেশ কয়েক বছর ধরেই চেনা মুখ ছিলেন শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন। তবে এবারে দুজনের কেউই আসতে পারবেন না বলে জানিয়েছেন। 

এবারে মঞ্চে দেখা যেতে পারে 'টাইগার' সলমন খানকে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া সোনাক্ষী সিনহা, জয়া বচ্চন, অনিল কাপুরের আসার কথা রয়েছে। অনুরাগ বসু, মণি রত্নমের মতো খ্যাতনামা পরিচালকরা মঞ্চ আলো করে থাকবেন। কিন্তু অন্যান্য বছরের মতো সেখানে সঞ্চালনা করতে দেখা যাবে না অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে। বদলে চূর্ণী গঙ্গোপাধ্যায় থাকবেন সেই দায়িত্বে। তাঁর সঙ্গে থাকবেন অভিনেত্রী জুন মালিয়া। 

সঞ্চালনার দায়িত্বে পরমব্রত চেনা মুখ। যদিও মাঝেমধ্যে সেই ভূমিকায় দেখা যায় যীশু সেনগুপ্তকেও। জানা গেছে, ৫ তারিখ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দিন কলকাতায় থাকছেন না পরমব্রত চট্টোপাধ্যায়। ২ দিন আগেই বিয়ে করেছেন তিনি। সমাজকর্মী পিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন পরম। তাঁর অনুপস্থিতিতে তাই বাংলার প্রতিভাবান অভিনেত্রী চূর্ণীর উপরেই গুরুদায়িত্ব পড়েছে। 

মহানায়ক উত্তম কুমারের ক্লাসিক ছবি দেখিয়েই এবারের চলচ্চিত্র উৎসবের সূচনা হতে চলেছে বলে জানা গেছে। এছাড়া একটি ছবির প্রদর্শনীও হওয়ার কথা রয়েছে, যেটি উৎসর্গ করা হচ্ছে পরিচালক মৃণাল সেন ও বলিউডের বিখ্যাত অভিনেতা দেব আনন্দকে।


```