Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন রূপে পাওলি! ‘দ্য রেভলিউশনারিজ’-এর বিপ্লবের গল্পে মুগ্ধতা ছড়াতে আসছেন অভিনেত্রী

 টলিউডের দাপুটে ও প্রতিভাবান অভিনেত্রী পাওলি দাম আবারও জাতীয় স্তরে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে চলেছেন। 

নতুন রূপে পাওলি! ‘দ্য রেভলিউশনারিজ’-এর বিপ্লবের গল্পে মুগ্ধতা ছড়াতে আসছেন অভিনেত্রী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 July 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের দাপুটে ও প্রতিভাবান অভিনেত্রী পাওলি দাম আবারও জাতীয় স্তরে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে চলেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা, কলকাতা থেকে মুম্বই—চলচ্চিত্রের প্রতিটি পর্যায়ে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। এবার সেই কেরিয়ারে যুক্ত হতে চলেছে এক নতুন পালক।



প্রথমে ‘হেট স্টোরি’ ছবির মাধ্যমে হিন্দি ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন পাওলি। সাহসী ও স্মরণীয় সেই পারফরম্যান্স আজও দর্শকদের মনে গেঁথে আছে। এরপর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’ ও ‘চার্লি চোপড়া’-তে দুর্দান্ত অভিনয়ে জাতীয় স্তরে প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি হাজির হচ্ছেন আরও বড় ক্যানভাসে, নতুন এক পিরিয়ড ড্রামা সিরিজে— ‘দ্য রেভলিউশনারিজ’।


নিখিল আদবানির পরিচালনায় নির্মিত এই সিরিজটি স্বাধীনতা সংগ্রামীদের বাস্তব জীবনের গল্প অবলম্বনে তৈরি। সিরিজটি লেখক ও ইতিহাসবিদ সঞ্জয় সান্যালের বই অবলম্বনে তৈরি হচ্ছে এবং মুক্তি পাবে ২০২৬ সালে, অ্যামাজন প্রাইম ভিডিওতে।

 


এই সিরিজে পাওলির পাশাপাশি থাকছেন বলিউড ও সোশ্যাল দুনিয়ার বেশ কিছু প্রতিভাবান মুখ— ‘লাপাতা লেডিস’ খ্যাত প্রতিভা রান্টা, জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা ভুবন বাম, এবং ‘মার্ডার ইন দ্য কোহিনূর’ ও ‘মিসম্যাচ’-এর রোহিত শরাফ। এঁদের সঙ্গে স্ক্রিনস্পেস ভাগ করবেন পাওলি। যদিও তার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী, তবে সদ্য প্রকাশ্যে আসা ফার্স্ট লুক বলছে— এটি এক বলিষ্ঠ, জেদি, এবং সংগ্রামী নারীর চরিত্র, যিনি বিপ্লবের আঁচে নিজেকে সঁপে দিয়েছেন।


এই সিরিজের প্রেক্ষাপট ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়কাল। যেখানে নারী চরিত্রগুলিও শুধু ছায়া হয়ে থেকে যায় না, বরং ইতিহাসের মঞ্চে মুখ্য ভূমিকায় উঠে আসে। তাই পাওলির চরিত্রটি নিয়েও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।


কেরিয়ারের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পাওলি, যেখানে গল্প, কাস্টিং, এবং নির্মাণ—সব মিলিয়ে ‘দ্য রেভলিউশনারিজ’ হতে চলেছে এক প্রতীক্ষিত সিরিজ। বাঙালি অভিনেত্রীর জাতীয় স্তরে এই সাফল্য নিঃসন্দেহে গর্বের। এখন অপেক্ষা শুধু তাঁর নতুন রূপে মুগ্ধ হওয়ার। ২০২৬-এ অ্যামাজনে যখন মুক্তি পাবে এই সিরিজ, তখন হয়তো ইতিহাসের পাতার সঙ্গে সঙ্গে আলোচনার কেন্দ্রেও উঠে আসবে পাওলি দামের এই অসাধারণ অবদান।


```