Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অভিনয় জগতে পা রাখলেন পঙ্কজ ত্রিপাঠির মেয়ে, কোথায় দেখা যাবে আশিকে?

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও তাঁর স্ত্রী মৃদুলা ত্রিপাঠির মেয়ে আশি ত্রিপাঠি বিনোদন জগতে আত্মপ্রকাশ করলেন।

অভিনয় জগতে পা রাখলেন পঙ্কজ ত্রিপাঠির মেয়ে, কোথায় দেখা যাবে আশিকে?

আশি ত্রিপাঠি

শেষ আপডেট: 19 March 2025 11:37

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও তাঁর স্ত্রী মৃদুলা ত্রিপাঠির মেয়ে আশি ত্রিপাঠি বিনোদন জগতে আত্মপ্রকাশ করলেন। মিউজিক ভিডিও ‘রং ডারো’-এর মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন আশি। মেয়ের নতুন পথচলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, জানিয়েছেন তাঁর মেয়ে বরাবরই পারফর্মিং আর্টসের প্রতি আকৃষ্ট ছিলেন।  

মেয়ের অভিনয়ে পা রাখা নিয়ে কী বললেন পঙ্কজ ত্রিপাঠি?
  
আশির প্রথম মিউজিক ভিডিও দেখে আবেগাপ্লুত পঙ্কজ বলেন, ‘ওকে পর্দায় দেখা আমাদের জন্য সত্যিই বিশেষ ও গর্বের মুহূর্ত। আশি ছোট থেকেই পারফর্মিং আর্টসের প্রতি অনুরাগী ছিল, তাই ওকে প্রথম কাজেই এত স্বাভাবিক অভিব্যক্তি প্রকাশ করতে দেখে ভালো লাগছে। যদিও এটা ওর প্রথম কাজ, তবে ভবিষ্যতে ও কতদূর এগোয়, তা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি।’  

Pankaj Tripathi's Daughter Aashi Tripathi Makes Her Acting Debut: Here's  All You Need To Know

পঙ্কজের স্ত্রী মৃদুলা ত্রিপাঠিও মেয়ের কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি চাইছিলাম আশি এমন কিছু করুক, যা তার শিল্পীসত্তার সঙ্গে মানানসই হয়। "রং ডারো"র মতো প্রাণবন্ত একটি প্রকল্পের অংশ হতে পেরে ও খুব আনন্দিত। পর্দায় ওর অভিব্যক্তি ও আবেগকে জীবন্ত হয়ে উঠতে দেখা আমাদের জন্য এক অনন্য অনুভূতি।’  

বর্তমানে মুম্বইয়ের এক কলেজে পড়াশোনা করছেন আশি। অভিনয়ের প্রতি ভালোবাসা থাকায় বাবার পথ অনুসরণ করেই ক্যামেরার সামনে আসার স্বপ্ন দেখছিলেন তিনি। সঙ্গীত পরিচালক অভিনব ও কৌশিক যখন তাঁর অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন, তখন মৃদুলা বিষয়টি পঙ্কজকে জানান। অভিনেতাও মেয়ের সিদ্ধান্তকে সমর্থন করেন।  

Pankaj Tripathi Feels 'Proud' As Daughter Aashi Makes Acting Debut With  Music Video, Shares Excitement | Times Now

‘রং ডারো’ মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে ‘জার পিকচার্স’। এখানে আশিকে একজন মডেলের ভূমিকায় দেখা যায়, যেখানে তিনি এক চিত্রশিল্পীর অনুপ্রেরণা হয়ে ওঠেন। তাঁর অভিব্যক্তি ও গতি ছবির তুলির টানকেও সুরের সঙ্গে মিশিয়ে দেয়। মৈনাক ভট্টাচার্য ও সঞ্জনা রামনারায়ণের কণ্ঠে গাওয়া এই গানে সুর দিয়েছেন অভিনব ও কৌশিক। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে উঠেছে।


```