Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

পল্লবী বাড়ি না থাকলে প্রায়ই ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা! বিস্ফোরক পরিচারিকা

দ্য ওয়াল ব্যুরো: টেলি তারকা পল্লবী দে'র (Pallabi Dey Death) মৃত্যু রহস্যে ফের সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। পল্লবীর বাবা নীলু দে অভিযোগ করেছিলেন যে, ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের সম্পর্ক মেনে নিতে পারেনি তাঁর মেয়ে! যে অভিযোগ সামনে আসতেই চাঞ্

পল্লবী বাড়ি না থাকলে প্রায়ই ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা! বিস্ফোরক পরিচারিকা

শেষ আপডেট: 18 May 2022 06:31

দ্য ওয়াল ব্যুরো: টেলি তারকা পল্লবী দে'র (Pallabi Dey Death) মৃত্যু রহস্যে ফের সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। পল্লবীর বাবা নীলু দে অভিযোগ করেছিলেন যে, ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের সম্পর্ক মেনে নিতে পারেনি তাঁর মেয়ে! যে অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য পড়ে যায়। এবার সেই অভিযোগের সুর শোনা গেল পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকার গলায়। বললেন, "দিদি (পড়ুন পল্লবী দে) বাড়ি না থাকলে ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা।" তিনি আরও জানিয়েছেন, সাগ্নিকের সঙ্গে ঐন্দ্রিলার ঘনিষ্ট সম্পর্ক খুব একটা ভাল লাগত না তাঁর।

রবিবার গড়ফার (Garfa) ফ্ল্যাট থেকে মেলে অভিনেত্রী পল্লবী দে'র ঝুলন্ত দেহ (Pallabi Dey Death)। সেই থেকে এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পল্লবীর পরিবার এই মৃত্যুর জন্য তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিকে কাঠগড়ায় তোলে। সাগ্নিকের নামে প্রতারণা, আর্থিক তছরুপ, শারীরিক নির্যাতন এবং খুনের অভিযোগ দায়ের করেন পল্লবীর বাবা। সেই অভিযোগ পেয়ে দফায় দফায় জেরার করার পর মঙ্গলবার বিকেলে সাগ্নিককে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ।

তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয় পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকাকে। বুধবার থানায় আসেন সেলিমা নামে ওই পরিচারিকা। সেলিমার কাছ থেকে পুলিশ প্রধানত পল্লবী ও সাগ্নিকের মধ্যে সম্পর্ক কেমন ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করে। জানা গেছে সেই জিজ্ঞাসাবাদের সময়েই সেলিমা জানান, রবিবার পল্লবীর সঙ্গে তাঁর হাওড়ার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। সে কথা ফোনে জানালে রাগ করেন পল্লবী। দুপুরবেলায় খবর পান পল্লবী মারা গেছেন।

শিনা বোরা খুনের মামলায় ইন্দ্রাণীর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

তিনি আরও দাবি করেছেন, পল্লবী ফ্ল্যাটে না থাকলে বেশ কয়েকবার সেই ফ্ল্যাটে ঐন্দ্রিলাকে দেখেছেন তিনি। শুধু তাই নয়, সাগ্নিকের সঙ্গে ঐন্দ্রিলার ঘনিষ্ঠতা না পছন্দ ছিল তাঁর। এমনকি গত শুক্র ও শনিবার রাতে বন্ধুদের পার্টিতেও উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা।

কেমন ছিল পল্লবী ও সাগ্নিকের সম্পর্ক? সেলিমা জানান, দুই জনের মধ্যে মাঝে মধ্যেই নানা বিষয় নিয়ে মন মালিন্য হত। মাঝে মাঝে ঝগড়া চরমে উঠত। তবে তাঁদের সম্পর্ক খুব একটা খারাপ ছিল না বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, মাঝে মধ্যে দুজনে বাইরে খেতে যেতেন, পার্টি করতেন, ঘুরতে যেতেন। যা দেখে মনে হয়নি ওদের মধ্যে সম্পর্ক খারাপ।

নতুন তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ তদন্ত চালাবে। পল্লবীর বাবা আগেই সাগ্নিকের সঙ্গে ঐন্দ্রিলার নামেও থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু, এখনও পর্যন্ত ঐন্দ্রিলাকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। এখন এটাই দেখার এবার তদন্তের গতিপ্রকৃতি কোনদিকে মোড় নেয়।

ঘি খেলেও ওজন কমবে, খালি পেটে এক চামচ কত যে উপকারি


```