Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পলক মুচ্ছল শুধু গায়িকা নন, মানবতার আরেক রূপ, জীবন দিয়েছেন ৩,০০০ শিশুকে

দোল উৎসবের রঙ যখন চারপাশে রঙিন হয়ে আছে, তখন এক অনন্য ব্যক্তিত্বের গল্প বলা দরকার, যিনি সুরের পাশাপাশি হাজারো মানুষের জীবনে এনেছেন আলো।

পলক মুচ্ছল শুধু গায়িকা নন, মানবতার আরেক রূপ, জীবন দিয়েছেন ৩,০০০ শিশুকে

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 March 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: দোল উৎসবের রঙ যখন চারপাশে রঙিন হয়ে আছে, তখন এক অনন্য ব্যক্তিত্বের গল্প বলা দরকার, যিনি সুরের পাশাপাশি হাজারো মানুষের জীবনে এনেছেন আলো। বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল শুধু গানেই নয়, মানবসেবায়ও নিজের নাম লিখেছেন বহু আগেই।

মাত্র সাত বছর বয়সেই পলক কার্গিল যুদ্ধে আহত সেনাদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। একই বছর উড়িষ্যার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি সংগৃহীত অর্থ পৌঁছে দেন। এরপর এক স্কুলছাত্রের হার্ট সার্জারির জন্য মাত্র আট বছর বয়সে গান গেয়ে ৫১ হাজার টাকা তুলেছিলেন। তাঁর এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. দেবী শেঠি বিনামূল্যে অস্ত্রোপচার করেন।  

এরপর থেকেই শুরু হয় এক দীর্ঘ মানবসেবার যাত্রা। দুঃস্থ শিশুদের চিকিৎসার জন্য ‘দিল সে দিল তক’ নামে উদ্যোগ নেন পলক। স্টেজ শো করে অর্থ সংগ্রহ করতে থাকেন, যার মাধ্যমে বহু শিশুর হার্ট সার্জারি সম্পন্ন হয়। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে তিনি প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা সংগ্রহ করেন এবং ২৩৪টি শিশুর জীবন বাঁচান।

২০১১ সালে তৈরি হয় ‘পলক মুচ্ছল হার্ট ফাউন্ডেশন’। আজ পর্যন্ত সংগৃহীত অর্থ দিয়ে ৩,০০০-রও বেশি শিশুর হার্ট অপারেশন করানো হয়েছে। বলিউডে একের পর এক হিট গান উপহার দেওয়া এই গায়িকার কাছে কনসার্ট মানে শুধুই গান নয়, বরং আরও কিছু শিশুর জীবন বাঁচানোর সুযোগ। পলকের এই মহান উদ্যোগ তাঁকে সত্যিকারের নায়িকা করে তুলেছে, যদিও প্রচারের আলোয় তিনি খুব বেশি আসেন না। তবু তাঁর এই মানবসেবা ভারতের সংগীত ও মানবতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


```