Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারতে কাজ করতে পারবেন মাহিরা-ফাওয়াদ খানরা, পাক শিল্পীদের বয়কটের আর্জি খারিজ করল হাইকোর্ট

মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত এক ব্যক্তি এদেশে পাকিস্তানি শিল্পীদের কাজ বরাবরের জন্য রুখতে চেয়েছিলেন। সেই আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

ভারতে কাজ করতে পারবেন মাহিরা-ফাওয়াদ খানরা, পাক শিল্পীদের বয়কটের আর্জি খারিজ করল হাইকোর্ট

শেষ আপডেট: 21 October 2023 15:32

দ্য ওয়াল ব্যুরো: একসময় রমরমিয়ে কাজ করেছেন ফাওয়াদ খান থেকে মাহিরা খান, আলি জাফররা। তালিকায় রয়েছেন গায়ক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের কলাকুশলীরা। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উরিতে হামলার পরই বদলে যায় চিত্র। পাক শিল্পীদের এদেশে বয়কটের ডাক দেয় ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ)। এবার সাত বছর ফের ভারতের সিনেমা, ওয়েব সিরিজে দেখা যেতে পারে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো প্রতিভাবান পাকিস্তানি তারকাদের। 

মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত এক ব্যক্তি ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ বরাবরের জন্য আটকাতে চেয়েছিলেন। গত ১৭ অক্টোবর মুম্বই হাইকোর্টের কাছে তিনি আর্জি জানান। সেই আর্জিকে অগ্রাধিকার দেয়নি উচ্চ আদালত। বরং মুম্বই হাইকোর্ট জানিয়েছে, পাকিস্তানের শিল্পীরা এবার থেকে এদেশে এসে কাজ করতে পারবেন। সুরক্ষা এবং শান্তির কথা মাথায় রেখেই পাকিস্তানের শিল্পীদের এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বই হাইকোর্ট। 

প্রসঙ্গত, পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের অনুরাগীর সংখ্যা ভারতে কম নেই। ফাওয়াদ খান থেকে শুরু করে মাহিরা খান সহ আরও অনেকে বলিউডে একের পর এক কাজ করেছেন। প্রশংসা কুড়িয়েছেন সকলের। ফাওয়াদ খানকে শেষবার দেখা যায় করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। এবার ফের ভারতে কাজ করার অনুমতি পেলেন তাঁরা।


২০১৬ সালের উরি হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরই দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কে ছেদ ধরে। পুলওয়ামার পরে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে ঘোষণা করা হয়, পাকিস্তানের কোনও শিল্পী এ দেশে কাজ করতে পারবেন না। সেসময় পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে  পাকিস্তানিরাও বলিউডকে বর্জন করার ডাক দেয়।


```