Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পা রঞ্জিতের সমর্থন কুস্তিগিরদের প্রতিবাদকে, ব্রিজভূষণকে বরখাস্ত করার দাবি দক্ষিণী পরিচালকের

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ এক মাসের ওপর চলা কুস্তিগিরদের (wrestlers protest) প্রতিবাদের ঢেউ ধীরে ধীরে স্পর্শ করছে সাধারণ মানুষ থেকে তারকাদের। ভিনেশ, সাক্ষী, বজরংদের প্রতিবাদকে আগেই সমর্থন জানিয়েছিলেন পূজা ভাট, সোনু সুদ সহ আরও কয়েকজন বলিউডের তা

পা রঞ্জিতের সমর্থন কুস্তিগিরদের প্রতিবাদকে, ব্রিজভূষণকে বরখাস্ত করার দাবি দক্ষিণী পরিচালকের

শেষ আপডেট: 31 May 2023 10:19

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ এক মাসের ওপর চলা কুস্তিগিরদের (wrestlers protest) প্রতিবাদের ঢেউ ধীরে ধীরে স্পর্শ করছে সাধারণ মানুষ থেকে তারকাদের। ভিনেশ, সাক্ষী, বজরংদের প্রতিবাদকে আগেই সমর্থন জানিয়েছিলেন পূজা ভাট, সোনু সুদ সহ আরও কয়েকজন বলিউডের তারকা। এবার দক্ষিণী পরিচালক পা রঞ্জিত পাশে দাঁড়ালেন কুস্তিগিরদের (Pa Ranjith supports wrestlers protest)।

'সরপত্তা পরম্বরাই' ছবির পরিচালক পা রঞ্জিত (Pa Ranjith supports wrestlers protest) মঙ্গলবার রাতে কুস্তিগিরদের সমর্থনে টুইট করেন।
https://twitter.com/beemji/status/1663596304860327936

তিনি লেখেন, 'যেভাবে সাক্ষী মালিক এবং অন্যান্য বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যবহার করা হয়েছে তাঁর নিন্দা জানাচ্ছি।' যে খেলোয়াড়রা দেশের নাম উজ্জ্বল করেছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তাঁদের আরও সম্মান এবং মর্যাদা প্রাপ্য ছিল। এমনটাই মত 'কালা' পরিচালকের।

কুস্তিগিরদের সমর্থনে তিনি কুস্তি ফেডারেশনের প্রধান এবং বিজেপি এমপি ব্রিজভূষণকে তাঁর পদ থেকে বহিস্কারের দাবি তোলেন। পাশাপাশি, ব্রিজভূষণের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন পা রঞ্জিত (Pa Ranjith)।

Wrestlers Protest: United World Wrestling issues strong statement; suspend  India if WFI elections not in 45 days, investigation against Brij Bhushan  Sharan Singh - पहलवानों को हिरासत में लेने पर यूनाइटेड वर्ल्ड
কুস্তিগিরদের প্রতিবাদ

প্রসঙ্গত, দীর্ঘ একমাস ধর্নায় বসার পরেও কেন্দ্রের শাসক দল কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেয়নি। তার ওপর দিল্লির যন্তর মন্তরের ধর্না মঞ্চ থেকে রবিবার ২৮ মে টেনে হিঁচড়ে মারধর করে উঠিয়ে দেওয়া হয় সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট সহ অন্যান্য প্রতিবাদী কুস্তিগিরদের।

Wrestlers' protest: Parties exercise caution over ramifications ahead of LS  polls | Deccan Herald
সাক্ষী মালিককে টেনে হিঁচড়ে উঠিয়ে দেওয়া হয় ধর্না মঞ্চ থেকে

এর ফলে মঙ্গলবার হরিদ্বারে নিজেদের অলিম্পিক পদক সহ অন্যান্য পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কুস্তিগিররা। যদিও কৃষক নেতা নরেশ টিকায়েতের অনুরোধে শেষ পর্যন্ত নিজেদের মেডেল বিসর্জন দেননি কুস্তিগিররা। কেন্দ্রকে ৫ দিন সময় দিয়েছেন তাঁরা। এর মধ্যে ব্যবস্থা না নিলে সত্যিই নিজেদের পদকগুলি ভাসিয়ে দেবেন বলে জানিয়েছেন সাক্ষী, ভিনেশ, বজরংরা।

ব্রিজভূষণ মুখ খুললেন, কুস্তিগিরদের মেডেল ভাসানো নিয়ে নীরবতা ভাঙলেন ‘অভিযুক্ত’


```