
শেষ আপডেট: 13 March 2023 03:57
দ্য ওয়াল ব্যুরো: ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscars-2023) মঞ্চে ভারতের হয়ে প্রথম অস্কার জিতে নিল তামিল তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকী গঞ্জালভেস পরিচালিত ছবিটি ফিচার তথ্যচিত্র বিভাগে আগেই মনোনীত হয়েছিল। এবার সেরা শর্ট সাবজেক্ট তথ্যচিত্র হিসেবে 'অস্কার জয়ী'র শিরোপা উঠল ছবিটির মাথায়। এই বিভাগে এই প্রথম কোনও ভারতীয় ছবি অস্কার পেল।
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর সঙ্গেই এই বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছিল বাঙালি চিত্র পরিচালক শৌণক সেনের ছবি 'অল দ্যাট ব্রিদস' (All That Breathes)। সেরা অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছিল আরআরআর ছবির নাটু নাটু গানটি। যদিও মনোনয়ন পর্যন্ত গেলেও শৌণক সেনের ছবিটি অস্কার জিততে পারেনি।
The Oscar for Best Documentary Short Film goes to 'The Elephant Whisperers' #Oscars #Oscars95 pic.twitter.com/jLG0aqAg3j
— The Academy (@TheAcademy) March 13, 2023
'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ছবিতে তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের একটি ছোট্ট অনাথ হাতি রঘুর জীবনের গল্প বলেছেন পরিচালক। রঘুর প্রতি আদিবাসী দম্পতি বোম্মান এবং বেল্লির স্নেহ, যত্ন, ভালবাসার ছবিই ফুটে উঠেছে স্বল্প দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে। ২০২২ সালেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ছবিটি।
এই বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। পার্সিস খাম্বাট্টা এবং প্রিয়াঙ্কা চোপড়ার পর তৃতীয় ভারতীয় হিসেবে অস্কারের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা গেল দীপিকাকে। এদিন 'ভাইরাল' নাটু নাটু গানটির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন দীপিকা। পুরস্কার অনুষ্ঠানে গানটির লাইভ পারফরম্যান্স শুধু যে উপস্থিত অতিথিদের মন জিতে নিয়েছে তাই নয়, রীতিমতো স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছে সেই পারফরম্যান্স।
'টাইগার ৩'-র শ্যুটিংয়ের ছবি ফাঁস, উন্মাদনার পারদ চড়ছে সলমন ভক্তদের মধ্যে