Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্কার সঞ্চালনায় হিন্দি বলতে গিয়ে ঘোঁট পাকালেন কোনান, সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

কিন্তু এবারের অস্কারের মঞ্চে অন্য মেজাজে অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে বিপাকে পড়লেন।

অস্কার সঞ্চালনায় হিন্দি বলতে গিয়ে ঘোঁট পাকালেন কোনান, সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

সঞ্চালক কোনান ও'ব্রায়ান

শেষ আপডেট: 3 March 2025 08:39

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের মঞ্চে হিন্দির বোল। সেই শুনে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়। 

এবার ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সঞ্চালক হিসেবে বেছে নেওয়া হয় জনপ্রিয় কমেডিয়ান  কোনান ও'ব্রায়ানকে। বরাবরই ভিন্ন ধারার কৌতুকে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। ‘লেট নাইট উইথ কোনান ও'ব্রায়ান’ ছকভাঙা কমেডি শো হিসেবে বহুদিন ধরে সমাদৃত। 

কিন্তু এবারের অস্কারের মঞ্চে অন্য মেজাজে অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। শুধু আমেরিকা নয়। সারা বিশ্বের তামাম জনতা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দেখার জন্য মুখিয়ে থাকে। সেরা ছবি, পরিচালক কিংবা অভিনেতা, অভিনেত্রী হিসেবে কারা শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন সেদিকে নজর থাকে সিনেমাপ্রেমী মানুষদের। তাই একথা মাথায় রেখেই দর্শকদের ধন্যবাদ ও অভিবাদন জানাতে গিয়ে বিভিন্ন ভাষা বেছে নেন কোনান। প্রারম্ভিক ভাষণ ইংরেজিতে দিলেও সেই মনোলোগে জুড়ে দেন স্প্যানিশ (স্পেন), মান্দারিনের (চীন) পাশাপাশি হিন্দিকেও। 

কিন্তু এখানেই বাধে বিপত্তি। কোনানের স্ক্রিপ্টে লেখা ছিল ‘ভারতের দর্শকদের নমস্কার। ওখানে সকাল হয়ে গিয়েছে। তাই আমি আশা করি আপনারা সকালের জলখাবার হাতে নিয়ে অস্কারের অনুষ্ঠান দেখছেন।’ এই কথাগুলো লাইন ধরে বলেও ফেলেন তিনি। কিন্তু উচ্চারণে সব তালেগোলে জুড়ে যায়। আসলে কী বোঝাতে চেয়েছেন সেটাই কারও কাছে স্পষ্ট ঠেকে না। 

জনপ্রিয় সঞ্চালকের এমন কাণ্ড দেখে স্বাভাবিকভাবেই হাসির তুফান ওঠে সমাজমাধ্যমে। একজন লেখেন, ‘ভাল প্রচেষ্টা। কিন্তু সত্যি বলতে কোনান হিন্দিকে কোতল করেছেন।’ আরেকজন বলেন, ‘এমন বক্তব্যের জন্য বিদেশি ভাষা বলার ক্যাটাগরিতে খোদ কোনানের একটি অস্কার প্রাপ্য।’


```