.jpeg)
শেষ আপডেট: 15 March 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: ৯০-এর দশকে হিন্দি সিনেমা অসম্পূর্ণ থাকত অলকা ইয়াগ্নিকের গান ছাড়া। একের পর এক হিট। বহু বছর ধরে টানা গেয়ে গেছেন তিনি। লক্ষ লক্ষ ফ্যান বিশ্বজুড়ে। এমন বললেও সংখ্যাটা বোধহয় কম পড়ে যায়। কিন্তু এমন এক ফ্যানের কথা তিনি হঠাৎ জেনেছিলেন, রীতিমতো ভয়ই পেয়ে গেছিলেন। বুঝতে পারছিলেন না কী বলবেন। যার দাপটে গোটা বিশ্ব কাঁপত একসময়ে, যাকে নাগালে পেতে আমেরিকার মতো দেশকে বেগ পেতে হয়েছিল বছরের পর বছর, সে অলকা ইয়াগ্নিকের ফ্যান।
বলা হচ্ছে ওসামা বিন লাদেনের কথা। অলকা ইয়াগ্নিকের নম্বর ওয়ান ফ্যান ছিলেন তিনি। ২০১১ সালে তাঁর মৃত্যুর পর সেই ঘটনা সামনে আসে। পাকিস্তানের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০-রও বেশি অলকার রেকর্ড পাওয়া যায়। ঘটনাটি সেসময় ছড়িয়ে পড়েছিল দুই দেশেরই সংবাদ মাধ্যমেই। যা শুনে রীতিমতো চমকে গেছিলেন শিল্পী। যদিও ঢোক গিলে পড়ে সাংবাদিককে প্রশ্ন করেছিলেন, এতে তাঁর দোষ কোথায়!
ওসামা বিন লাদেন, যাঁর নাম শুনলে বুক কেঁপে ওঠে বহু মানুষের। বিশ্বের তাবড় তাবড় কূটনীতিবিদদেরও যিনি নাকানিচোবানি খাইয়েছেন, যিনি একের পর এক আতঙ্কবাদের মাস্টারমাইন্ড, তিনি ভারতের অলকা ইয়াগনিকের ডাই হার্ড ফ্যান শুনে অবাক হয়েছিলেন বহু মানুষ। লাদেনের বাড়িতে অলকা ইয়াগ্নিক ছাড়াও কুমার শানু ও উদিত নারায়ণের গানের ক্যাসেটও পাওয়া যায়।
CIA-র তরফে সেসময় জানানো হয়েছিল, অলকা ইয়াগ্নিকের গানের বিরাট বড় ভক্ত ছিলেন তিনি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল, গানের ক্যাসেটের কালেকশনে, সলমান-মাধুরী অভিনিত ছবির গানও ছিল।