
শেষ আপডেট: 22 July 2023 05:02
দ্য ওয়াল ব্যুরো: গতকাল শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি 'ওপেনহাইমার' (Oppenheimer)। বিজ্ঞানী তথা পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিনেতা কিলিয়ান মার্ফিকে। ইতিমধ্যেই বিপুল উন্মাদনা সৃষ্টি হয়েছে ছবিটিকে ঘিরে। তবে ভারতের বাজারে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
তার কারণ হল, ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যে হিন্দু ধর্মগ্রন্থ ভগবৎ গীতা (Bhagavad Gita)পড়তে দেখা গেছে মার্ফিকে। আর তা নিয়েই তুঙ্গে তরজা। ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে ওই দৃশ্য, (Oppenheimer Bhagavad Gita scene) এমনটাই দাবি ভারতীয় দর্শকদের। কীভাবে সিবিএফসি ওই দৃশ্য থাকা সত্ত্বেও ছবি থেকে মুক্তির অনুমতি দিল সে প্রশ্ন তুলছেন তাঁরা। মুক্তির মাত্র একদিনের মাথাতেই ভারতে ছবিটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন নেটিজনদের একাংশ।
https://twitter.com/TheHarrisSultan/status/1682431597851844608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1682431597851844608%7Ctwgr%5Efbfd122fc833967c37deac620fbb376a5dadfffd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Fabplive-epaper-dh7e8ed9a840a34a2e9316137468a5ca4c%2Foppenheimershowscillianmurphyreadingbhagavadgitaduringintimatescenenetizenscallitdisrespectful-newsid-n520763288
https://twitter.com/singhsahana/status/1682241381106962432?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1682241381106962432%7Ctwgr%5Efbfd122fc833967c37deac620fbb376a5dadfffd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Fabplive-epaper-dh7e8ed9a840a34a2e9316137468a5ca4c%2Foppenheimershowscillianmurphyreadingbhagavadgitaduringintimatescenenetizenscallitdisrespectful-newsid-n520763288
শোনা যায়, বিজ্ঞানী ওপেনহাইমার যখন তাঁর তৈরি পারমাণবিক বোমা বিস্ফোরণের দৃশ্য স্বচক্ষে দেখেন, তখন সেই ঘটনায় তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে ভগবৎ গীতার শ্লোক স্মরণ করেছিলেন। নিজেকে মহাবিশ্বের ধ্বংসের কারণ বলেও আখ্যা দিয়েছিলেন। তাঁর চরিত্র ছবিতে ফুটিয়ে তোলার জন্য তাঁকেও ভগবৎ গীতা পড়তে হয়েছে বলে জানিয়েছিলেন কিলিয়ান মার্ফি।
https://twitter.com/abhijeetmk/status/1682298835383758848?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1682298835383758848%7Ctwgr%5Efbfd122fc833967c37deac620fbb376a5dadfffd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Fabplive-epaper-dh7e8ed9a840a34a2e9316137468a5ca4c%2Foppenheimershowscillianmurphyreadingbhagavadgitaduringintimatescenenetizenscallitdisrespectful-newsid-n520763288
কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার আগে পর্যন্ত বোঝা যায়নি, ওপেনহাইমারের গীতা পড়ার দৃশ্য কিভাবে উপস্থাপিত হতে চলেছে সিনেমায়। শুক্রবার খানিক অপ্রত্যাশিতভাবেই সেই দৃশ্য দেখা যায়, যাতে আদৌ খুশি হননি ভারতীয়, বিশেষত হিন্দু দর্শকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই সেই দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। যৌনদৃশ্যে গীতার শ্লোক আওড়ানো হিন্দু ধর্মগ্রন্থটির অত্যন্ত অসম্মানজনক এবং জাতি বিদ্বেষী বলে দাবি করে অনেকেই ছবিটিকে বয়কট করার দাবি তুলেছেন। 'BoycottOppenheimer' হ্যাশট্যাগ ইতিমধ্যেই ট্রেন্ডিং হতে শুরু করেছে টুইটারে।
উল্লেখ্য, 'আমেরিকান প্রমিথিউস: দ্য ট্রায়াম্ফ অফ জে রবার্ট ওপেনহাইমার' বইটির উপর ভিত্তি করেই ছবিটি তৈরি করেছেন হলিউডি চিত্রপরিচালক ক্রিস্টোফার নোলান। কাই বার্ড এবং মার্টিন জে শেরউইনের ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিল।
কনজাংটিভাইটিসের কারণে 'ব্যুমেরাং' থেকে সরলেন সত্যম! জিতের ছবিতে নতুন নায়ক সৌরভ