Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, এদিকে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার ঘোষণা, রোষানলে গোটা বলিউড

সেনা জওয়ানরা দিনরাত সীমান্তে দাঁড়িয়ে জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় প্রকাশ্যে এল একটি নতুন সিনেমার পোস্টার—‘অপারেশন সিঁদুর’।

সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, এদিকে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার ঘোষণা, রোষানলে গোটা বলিউড

ফাইল চিত্র

শেষ আপডেট: 10 May 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখনও জারি। সেনা জওয়ানরা দিনরাত সীমান্তে দাঁড়িয়ে জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় প্রকাশ্যে এল একটি নতুন সিনেমার পোস্টার—‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। আর তারপর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। সে সময় সিনেমাটি শুধু বক্স অফিসে ঝড় তোলে না, ভিকি কৌশলের কেরিয়ারেও নতুন মোড় এনে দেয়। যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত আরও বেশ কিছু ছবি দর্শকের মন জয় করেছে গত কয়েক বছরে। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা—কারণ যুদ্ধ এখনও শেষ হয়নি।

ঠিক এই সময়েই পরিচালক উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্ত তাঁদের নতুন প্রজেক্ট ‘অপারেশন সিঁদুর’-এর ঘোষণা করে দেন। প্রযোজক সংস্থা নিকি ভিকি ভগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার—পোস্টারও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রের আবহে, এক ভারতীয় সেনা হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। ওপরেই লেখা 'ভারত মাতা কি জয়' এবং নিচে সিনেমার টাইটেল—‘অপারেশন সিঁদুর’।

তবে এই পোস্টার ও সিনেমার ঘোষণা অনেকের কাছেই স্বাভাবিক ঠেকেনি। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ কেউ নির্মাতাদের উদ্দেশে লিখেছেন, “যুদ্ধ এখনো শেষ হয়নি, আর আপনারা সিনেমা বানানোর ঘোষণা করে দিলেন!” একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী সরাসরিই মন্তব্য করেছেন, “এটা একেবারে নির্লজ্জতার চূড়ান্ত উদাহরণ। এখনও দেশের সেনারা যুদ্ধ করছে, আপনি সেটা নিয়েই সিনেমার প্রচার শুরু করে দিয়েছেন। তাও আবার এআই দিয়ে বানানো পোস্টার!”

আরও এক ব্যক্তি লিখেছেন, “নিজেদের দেশের দুর্দিনকেও ব্যবসার সুযোগ ভাবা সত্যিই দুর্ভাগ্যজনক।” অনেকে আবার বলছেন, “এটা নিছকই একটি ফান্ড তোলার চেষ্টা, যেখানে আবেগকে ব্যবহার করা হচ্ছে প্রোডাকশন বাজেট জোগাড়ের জন্য।” 

শোনা যাচ্ছে, শুধু এই এক ছবিই নয়, ‘অপারেশন সিঁদুর’ নামটি রেজিস্টার করানোর জন্য আরও বেশ কয়েকজন নির্মাতা আবেদন করেছেন। কে শেষমেশ টাইটেলটির মালিক হবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এমন সিদ্ধান্ত দর্শকদের একাংশের মনে প্রশ্ন তুলেছে—সত্যিই কি যুদ্ধ এখন শুধু সীমান্তেই হচ্ছে, না কি সেটিও এখন রূপ নিচ্ছে সিনেমার পুঁজি হিসেবে?


```