Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘এত আনন্দ আয়োজন, সবই বৃথা...’, সাফল্যের মাঝেও কাঁদছে কৌশিক-মন! স্মৃতি জুড়ে রজনীগন্ধার গন্ধ

বছরখানেক আগেই এই শোকাবহ ঘটনা ঘটে গঙ্গোপাধ্যায় পরিবারে। তখন গোটা শহর উত্তপ্ত ছিল আরজি কর কাণ্ডে। সেই অস্থিরতার মধ্যেই প্রয়াত হন কৌশিকের মা, বুলা গঙ্গোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৬ বছর।

 ‘এত আনন্দ আয়োজন, সবই বৃথা...’, সাফল্যের মাঝেও কাঁদছে কৌশিক-মন! স্মৃতি জুড়ে রজনীগন্ধার গন্ধ

কৌশিক গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 18 August 2025 21:10

দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগের এই দিনটার স্মৃতি যেন এখনও তাজা কৌশিক গঙ্গোপাধ্যায়ের মনে। মায়ের চলে যাওয়ার শূন্যতা আজও তাঁকে ঘিরে রেখেছে। সময় এগিয়ে গেলেও বিশেষ দিনে স্মৃতি যেন আরও তীব্র। তাই মায়ের প্রয়াণ দিবসে আবেগঘন পোস্ট জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের।

স্মৃতিচারণ করতে গিয়ে কৌশিক নিজের সমাজমাধ্যমের পাতায় লিখেছেন, “এক বছর আগে এ দিনেই মা চলে গিয়েছিলেন বাবার কাছে। বাৎসরিক মাতৃপূজা আমার দাদা করল আমাদের গড়িয়ার বাড়িতেই। এই অনুষ্ঠানের পর নাকি মর্ত্যলোক থেকে স্বর্গলোকে মুক্তি পায় আত্মা! পুরোহিতমশাই তেমনটাই বললেন।” মায়ের প্রিয় অভ্যাস, প্রিয় খাবার, এমনকি ঠান্ডা পানীয় কিংবা কেক— সব তাঁর জন্যই তুলে রাখলেন পরিচালক।

বছরখানেক আগেই এই শোকাবহ ঘটনা ঘটে গঙ্গোপাধ্যায় পরিবারে। তখন গোটা শহর উত্তপ্ত ছিল আরজি কর কাণ্ডে। সেই অস্থিরতার মধ্যেই প্রয়াত হন কৌশিকের মা, বুলা গঙ্গোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৬ বছর। গড়িয়ার কানুনগো পার্কের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

May be an image of 1 person

তবে ব্যক্তিগত ক্ষতির মধ্যেও দায়িত্বে অবিচল ছিলেন কৌশিক। মায়ের প্রয়াণের ঠিক পরেই টেকনিশিয়ানস্‌ স্টুডিয়োয় শিল্পীদের প্রতিবাদ মিছিলে যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকে ফিরে গিয়েছিলেন শেষকৃত্যে।

কৌশিক পরিচালিত ছবি 'ধূমকেতু' জ্বরে মাতোয়ারা গোটা রাজ্য। পরিচালক নিজেও এই হল, সেই হল করে বেরচ্ছেন। দিন কয়েক আগে দ্য ওয়ালকে বলছিলেন, "গত বছর মা মারা যান। সেখানেও অনেকে কমেন্ট লিখেছিলেন, 'দাদা মা মারা গেলেন,খুব খারাপ খবর। কিন্তু ধূমকেতু কবে আসবে'?

ধূমকেতু এসেছে ঠিক। তা শুধু দেখতে পেলেন না পরিচালকের মা। দেখতে পেলেন না এই অভাবনীয় সাফল্য। 
এক বছর পেরিয়ে গেলেও আজও মায়ের ঘর, মায়ের বিছানা যেন জানিয়ে দেয় তাঁর অনুপস্থিতি। চারিদিকে এত উচ্ছ্বাসের মাঝেও পরিচালকের বুকে আজ শুধুই শূন্যতার ছবি-- ব্যাকগ্রাউন্ডেও যেন অবিরাম বেজে চলেছে, 'এত আনন্দ আয়োজন, আজও বৃথা তোমায় ছাড়া'। 
 


```