Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আবারও শীর্ষে ‘পরশুরাম’ — টিআরপি দৌড়ে চমক, রাণী ভবানীর স্লটে এলো ‘প্রফেসর বিদ্যা’!

আবারও প্রমাণ হল, দর্শক এখনও পরশুরামের পাশেই আছেন। সপ্তাহের টিআরপি তালিকা যেন ফের একবার রোমাঞ্চের ঢেউ তুলল। 

আবারও শীর্ষে ‘পরশুরাম’ — টিআরপি দৌড়ে চমক, রাণী ভবানীর স্লটে এলো ‘প্রফেসর বিদ্যা’!

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 November 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: আবারও প্রমাণ হল, দর্শক এখনও পরশুরামের পাশেই আছেন। সপ্তাহের টিআরপি তালিকা যেন ফের একবার রোমাঞ্চের ঢেউ তুলল। গল্পের ভাঁজে ভাঁজে চমক, চরিত্রের ভেতরে জেদ— সব মিলিয়ে ফের টপার হয়ে উঠল ‘পরশুরাম’। পরিণীতাকে হারিয়ে যেন নতুন করে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করল তটিনী ও শিবপ্রসাদের এই জনপ্রিয় ধারাবাহিক। টিআরপি ৭.১— সংখ্যাটা বলছে, বাকি সবাইকে সে বেশ পিছনে ফেলে দিয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতি তীরন্দাজ’। রেটিং ৬.৬। চোখে চোখে টক্কর চলছে, তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’, রেটিং ৬.৪। তবে এই সপ্তাহে সবচেয়ে বড় চমক চতুর্থ স্থানে— যেখানে একসঙ্গে জায়গা করে নিয়েছে তিন তিনটে ধারাবাহিক: ‘জগদ্ধাত্রী’, ‘রাণী ভবানী’ আর ‘চিরসখা’। তিনটিই সমান ৬.২ রেটিং পেয়েছে। কিন্তু ভাগ্যের পরিহাস— নম্বর বাড়লেও ‘রাণী ভবানী’কে সরিয়ে দিল চ্যানেল নিজেই!

শোনা যাচ্ছে, ধারাবাহিকের টিআরপি তুলনামূলকভাবে কম থাকায় এবং নতুন সিরিজের আগমনের কারণে সম্প্রচারের সময়সূচিতে বদল আনা হয়েছে। ১৭ নভেম্বর থেকে রাত ৮.৩০-র স্লটে আসছে স্বস্তিকা দত্তের নতুন মেগা ‘প্রফেসর বিদ্যা’। সেই জায়গা হারিয়ে রাজনন্দিনী পাল অভিনীত ‘রাণী ভবানী’-কে পাঠানো হচ্ছে বিকেল ৫টায়— অর্থাৎ এবার সে মুখোমুখি রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ১’-এর! টেলিভিশনের এই অদলবদল যেন এক নতুন যুদ্ধের সূচনা।

এদিকে, গল্পের উত্তাপে জমে উঠেছে ‘পরশুরাম’-এর প্লট। কমলিনীর সঙ্গে স্বতন্ত্রের বিয়ে, বুবলাইয়ের আত্মহত্যার চেষ্টা— একের পর এক নাটকীয় মোড় দর্শককে টেনে রাখছে পর্দার সামনে। স্বাভাবিকভাবেই লাফিয়ে উঠেছে রেটিং। প্রতিদ্বন্দ্বী ‘জোয়ার ভাঁটা’-র চেয়ে অনেকটা এগিয়ে গিয়ে জিতে নিয়েছে নিজের সময়স্লট।

\পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (৬.১), তার ঠিক পরেই ‘আমাদের দাদামণি’ (৫.৯)। সপ্তমে ‘ফুলকি’ (৫.৮), অষ্টমে ‘ও মোর দরদিয়া’ (৫.৭), নবমে ‘জোয়ার ভাঁটা’ (৫.৬) আর দশম স্থানে ‘লক্ষ্মী ঝাঁপি’ (৫.৩)।

কিন্তু এই উত্থান-পতনের ভিড়ে সবচেয়ে হতাশার খবর এল নীল- মধুমিতার ‘ভোলে বাবা পার করেগা’ থেকে। এত প্রচার, এত উন্মাদনা— তবু রেটিং মাত্র ২.৭! বিপরীতে থাকা ‘কুসুম’-এর নম্বর ৪.৩। একইভাবে ‘গৃহপ্রবেশ (১৫ মিনিট)’ এবং ‘শুভ বিবাহ’-এর অবস্থা শোচনীয়, নম্বর এল মাত্র ২.৯। আনন্দীও এবার হোঁচট খেল, তার রেটিং নামল ২.৭-এ।
নন-ফিকশন দুনিয়াতেও চলছে দোলাচল। ‘দিদি সানডে ধামাকা’ জমিয়ে রেখেছে ৪.৯ রেটিং, আর ‘সারেগামাপা’-র গানময় সন্ধ্যা পেয়েছে ৫.১।

সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি যেন এক রোমাঞ্চকর গল্প— কেউ উঠছে, কেউ পড়ছে, কেউ আবার নতুন স্লটে নিজের ভাগ্য গড়ার অপেক্ষায়।


```