
শ্যাম বেনেগাল-সন্দীপ রায়
শেষ আপডেট: 23 December 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত। ৯০ বছরেই থামল পরিচালকের জীবন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুসংবাদটি শুনে ভেঙে পড়েন সত্যজিৎপুত্র সন্দীপ রায়, তিনি বলেন, ‘ভীষণই দুঃখজনক। অনেকদিন ধরেই ওঁর শরীর খারাপ খবর পাচ্ছিলাম। বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেন, প্রশংসিত হয়। আমি কী বলব বুঝতে পারছি না। বম্বে গেলে দেখা হতো, কলকাতায় এলেই আমাদের বাড়িতে আসতেন। দারুণ সম্পর্ক ছিলেন। বাবা ওঁকে খুব পছন্দ করতেন।‘অঙ্কুর’ও ‘মন্থন’ বাবার খুব প্রিয় ছবি ছিল। আমরা যখন রায় সোসাইটি গঠন করেছি, রায় মেমোরিয়াল বক্তৃতাও দিয়েছিলেন।
গত ১৪ ডিসেম্বরে ৯০ বছর বয়সে পা রাখেন বর্ষীয়ান পরিচালক। ১৯৭০-৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি।
গত বছর ‘মুজিব: দ্যা মেকিং অফ নেশন’ নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক অভিনেতারা অভিনয় করেছিলেন।