Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শাশ্বত চট্টোপাধ্যায় মানেই পুরোদস্তুর ফ্যামিলি ম্যান, ৫৪-য় পা দিলেন অভিনেতা, স্ত্রী লিখলেন...

টলিউড এবং বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দাপিয়ে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর অনুরাগীদের নজর কেড়েছে শাশ্বতর স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়ের করা একটি পোস্ট। 

শাশ্বত চট্টোপাধ্যায় মানেই পুরোদস্তুর ফ্যামিলি ম্যান, ৫৪-য় পা দিলেন অভিনেতা, স্ত্রী লিখলেন...

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 December 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: টলিউড এবং বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দাপিয়ে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ভাল মানুষ হিসেবে ইন্ডাস্ট্রিতে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। তবে তিনি বেশ মুখচোরা স্বভাবের। পার্টি বা সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ থাকতে দেখা যায় না তাঁকে। ব্যক্তিগত জীবনকেও সবসময় গোপন রাখতেই পছন্দ করেন। আজ তাঁর জন্মদিন। 

টলিউডে কান পাতলে শোনা যায়, শাশ্বত ভীষণ রকম ফ্যামিলি ম্যান। তাঁর সম্পর্কে ইন্ডাস্ট্রিতে কোনও গসিপ নেই বললেই চলে। ব্যক্তিগত জীবন আর পেশাদারিত্বের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রেখে চলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অনুরাগীর উইশ তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। কিন্তু অনুরাগীদের নজর কেড়েছে শাশ্বতর স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়ের করা একটি পোস্ট। 

View this post on Instagram

A post shared by Mohua Chatterjee (@mohua_c)

সোশ্যাল মিডিয়ায় তাঁদের দু'জনের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'আজ সেই বিরক্তিকর মানুষটির জন্মদিন যে সারাজীবন আমার পাশে থেকেছেন।' সেই পোস্টের ইতিমধ্যেই প্রচুর কমেন্ট পড়ে গিয়েছে। 

নাটকসূত্রে মহুয়ার সঙ্গে আলাপ হয় অভিনেতার। নাট্যব্যক্তিত্ব ব্রততী চট্টোপাধ্যায়ের বাড়ির চায়ের আড্ডায় প্রথম আলাপ। ইংরেজিতে স্নাতকোত্তর কিন্তু তাঁর মুখে ছিল না ফটাফট ইংরেজি শব্দ। এটাই ছিল প্রথম আলাপের সবথেকে পছন্দের। তারপর হয়েগেল বিয়ে। বাইশ বছরের বিবাহিত জীবন কাটছে ভাল-মন্দে।


```