Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবীপক্ষের শুরুতেই ফের গান লিখলেন মোদী! 'এক্সট্রা কারিকুলার'-এ টক্কর দিদিকে?

দেবীপক্ষের শুরুতেই ফের গান লিখলেন মোদী! 'এক্সট্রা কারিকুলার'-এ টক্কর দিদিকে?

শেষ আপডেট: 15 October 2023 14:57

দ্য ওয়াল ব্যুরো: পরপর দু'দিন। দেশ চালানোর পাশাপাশি কলম চালাতেও যে তিনি সমান দড়, তার প্রমাণ মহালয়ার দিনেই পেয়েছিল দেশবাসী। শনিবারই মুক্তি পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা গানের একটি মিউজিক ভিডিও। তারপর রবিবার নবরাত্রির শুরুতে ফের মুক্তি পেল তাঁর রচিত আরও একটি গান 'মাদি'। 

এই গরবা গানে সুর দিয়েছে মিট ব্রাদার্স, গায়িকা দিব্যা কুমার। প্রধানমন্ত্রী নিজেই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন গানের ভিডিও। জানিয়েছেন, গত সপ্তাহেই গানটি লিখেছেন তিনি।

গুজরাতি ভাষায় লেখা এবং গাওয়া এই গানটি ৪ মিনিট ৪০ সেকেন্ডের। ভিডিওতে রঙিন পোশাক পরা মানুষজনকে দেখা যাচ্ছে, যাঁরা গরবা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। কেউ আবার ডান্ডিয়া নাচছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ভাদোদরায় সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, যা কিনা স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত। 

মহালয়ার দিনেই মুক্তি পেয়েছিল মোদীর লেখা প্রথম গান। তনিষ্ক বাগচীর সুরে ধ্বনি ভানুশালী গিয়েছিলেন 'গরবো' গানটি। জাস্ট মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছিল সেই ভিডিও, ইউটিউবে যার ভিউ মাত্র ৬ ঘণ্টাতেই ১০ লক্ষ ছাড়িয়েছিল। প্রধানমন্ত্রীকে নয়া ভূমিকায় দেখে কার্যত সকলেই অবাক। 

বস্তুত সঙ্গীত কিংবা লেখালিখির জগতে এই প্রথম হাতেখড়ি হল প্রধানমন্ত্রীর।এ ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পরিচিত নাম। তাঁর লেখা গান, কবিতা, ছড়া বেশ জনপ্রিয়। কলমের পাশাপাশি রং-তুলিতেও সমান দক্ষ তিনি। বিপুল টাকায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি হয়েছে, যা নিয়ে বিতর্কও কম হয়নি। এবার সেই জুতোতেই যেন পা গলালেন মোদী। তাহলে কি রাজনীতির দ্বৈরথ শুধু সেটুকুতেই আটকে থাকবে, নাকি এবার 'এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি'তেও হবে সেয়ানে সেয়ানে টক্কর? সেটাই এখন দেখার।


```