Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

৩৫ ছুঁলেন দীপিকা পাড়ুকোন, দূর থেকেই ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা

দ্য ওয়াল ব্যুরো: তিনিই 'শান্তি', তিনিই 'লীলা, 'তারা', 'মাস্তানি', 'পদ্মাবতী', 'মালতী'। এক দশকের মধ্যে পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমায় অভিনয় দিয়ে ঝড় তুলেছেন বক্স অফিসে। গত কয়েক বছর ধরে তাঁর সিনেমা মানেই হল-ভর্তি দর্শক।

৩৫ ছুঁলেন দীপিকা পাড়ুকোন, দূর থেকেই ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা

শেষ আপডেট: 5 January 2021 10:38

দ্য ওয়াল ব্যুরো: তিনিই 'শান্তি', তিনিই 'লীলা, 'তারা', 'মাস্তানি', 'পদ্মাবতী', 'মালতী'। এক দশকের মধ্যে পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমায় অভিনয় দিয়ে ঝড় তুলেছেন বক্স অফিসে। গত কয়েক বছর ধরে তাঁর সিনেমা মানেই হল-ভর্তি দর্শক। শুরুটা মডেলিং, মিউজিক ভিডিও দিয়ে শুরু হলেও, 'ওম শান্তি ওম'-এর পরে তাঁর কেরিয়ারের গ্রাফ উর্ধ্বমুখী। তারপর থেকে একবারও ফিরে তাকাতে হয়নি তাঁকে। তিনি দেশের নামকরা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মডেল-কন্যা দীপিকা পাড়ুকোন। আজ তাঁর জন্মদিন‌। ৩৫ ছুঁলেন দীপিকা। রাজস্থানের রণথম্বোরে বসেই হয়তো কেক কেটে উদযাপন করছেন বার্থ-ডে গার্ল। বেড়ে ওঠার শহর বেঙ্গালুরু, আর কাজের শহর মুম্বই থেকে এখন তিনি দূরে। নিভৃতে সময় কাটাচ্ছেন বন্ধুবান্ধবদের সঙ্গে। দূর থেকেই শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অনুরাগীরা। আজকের দিনে মুম্বইয়ের বাড়িতে থাকলে হয়তো, বাড়ির সামনে জমে যেত ভিড়। কয়েকবছরের মধ্যেই তিনি দেশবাসীর কাছে অতি জনপ্রিয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ডিপ্রেশন নিয়ে সরাসরি মুখ খুলেছেন দীপিকা। দীপিকার কথার সঙ্গে নিজেদের জীবন মেলাতে পারছিলেন তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। অনেকের কাছেই দীপিকা যেন প্রিয়বন্ধুর মতো। প্রফেশনালি এতদূর পৌঁছেও তাঁর পা রাখা থাকে মাটিতে। এটাই যেন দেশবাসীকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। 'ছাপাক'-এর প্রোমোশন চলাকালীন পৌঁছে গিয়েছিলেন দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের উপর হামলা চালানোর জন্যে চলছিল প্রতিবাদসভা। সেখানে ছিলেন কানহাইয়া কুমারও। ঐশী-সহ প্রতিটা ছাত্র-ছাত্রীকে সহানুভূতি প্রকাশ করতে না জানিয়েই উপস্থিত হয়েছিলেন দীপিকা।‌ সেই নিয়েও সারা দেশের মানুষ তাঁর প্রশংসায় ফেটে পড়েছিলেন। তাঁর মনন, তাঁর সাহস নিয়েও কথা উঠেছিল সেসময়। কাজের এবং ব্যক্তিগত জীবনের চাপে দীর্ঘ মানসিক সংঘাত চলাকালীন তাঁর পাশে ছিলেন অভিনেতা রণবীর সিং। সঞ্জয়লীলা বনশালির ছবিতে অভিনয় করতে করতেই তাঁদের প্রেম শুরু হয়। তিনবছর তিনটে সিনেমা একসঙ্গে জুটি বেঁধে করার পর, তাঁদের চার হাত এক হয়। এখন বলিউডের অন্যতম হট কাপল তাঁরাই।‌ জন্মদিন কীভাবে পালন করছেন, সেই নিয়ে প্রকাশ্যে এখনও কিছু জানাননি দীপিকা-রণবীর। তবে গতকালই বন্ধুবান্ধব, প্রিয়জনদের নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন অভিনেত্রী। চলতি বছরেই মুক্তি পাবে '৮৩'। ফের বড় পর্দায় স্বামী-স্ত্রীকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। তাছাড়াও শকুন বাত্রার পরবর্তী সিনেমার জন্যেও প্রস্তুতি নিচ্ছেন দীপিকা। এমনিতেই তিনি দেশবাসীর চোখের মণি। তবুও নতুন বছরে কত রকমভাবে তিনি চমকে দেবেন তার আশায় দিন গুনছেন তাঁর অনুরাগীরা।

```