Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষ্ণের পর এবার মহাদেব বেশে অক্ষয়, প্রকাশ্যে ওএমজি ২-এর টিজার

দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালে পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার অভিনীত ওএমজি ছবিটি সাড়া ফেলেছিল সারা দেশ জুড়ে। ১০ বছরেরও বেশি সময় পার করে এবার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ ওএমজি ২। মঙ্গলবার ১১ জুলাই মুক্তি পেল ওএমজি ২ ছবির প্রথম টিজার (OMG 2 teas

কৃষ্ণের পর এবার মহাদেব বেশে অক্ষয়, প্রকাশ্যে ওএমজি ২-এর টিজার

শেষ আপডেট: 11 July 2023 07:53

দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালে পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার অভিনীত ওএমজি ছবিটি সাড়া ফেলেছিল সারা দেশ জুড়ে। ১০ বছরেরও বেশি সময় পার করে এবার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ ওএমজি ২। মঙ্গলবার ১১ জুলাই মুক্তি পেল ওএমজি ২ ছবির প্রথম টিজার (OMG 2 teaser out)।

প্রসঙ্গত, ওএমজি ১ এর প্রথম ভাগে যেমন কৃষ্ণ অবতারে দেখা গিয়েছিল অক্ষয়কে, এবার দেখা যাবে (OMG 2 teaser out) মহাদেবের চরিত্রে।

দেবতার রূপ বদলালেও তাঁর কাছে যে সব ভক্তই সমান এই বক্তব্যই হতে চলেছে ওএমজি ২ এর প্রধান প্লট, অন্তত টিজার থেকে তেমনটাই অনুমান করছেন দর্শকরা। এবার ছবিতে ভক্তের চরিত্রে পরেশ রাওয়ালের জায়গায় থাকছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। ওএমজি ১ এ যেখানে পরেশ রাওয়াল ছিলেন একজন নাস্তিক মানুষ সেখানে এই ছবিতে সম্ভবত, শিবের একজন ভক্ত হিসেবেই দেখা যাবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে, অন্তত ছবির টিজার সেই কথাই বলছে।

https://www.youtube.com/watch?v=xZ1FXdIGf9Q

এই ছবিতে অক্ষয় কুমারের লুক আগেই প্রকাশ্যে এসেছিল। জটাজুটধারী মহাদেবের বেশে অক্ষয়কে দেখেই ওএমজি ২ নিয়ে আগ্রহ তৈরি হয় অনুরাগী মহলে। এবার সামনে এল ওএমজি ২ ছবির প্রথম ঝলক। আগের সিজনের ছবির রেশ ধরেই শুরু হয় ওএমজি ২ এর টিজার। টিজারে শোনা গিয়েছে মহাদেবের শ্লোক সহ 'হর হর মহাদেব'।

ওএমজি ২ ছবিতে অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও থাকছেন ইয়ামি গৌতম, অরুণ গোভিল সহ আরও অনেকে। ছবিতে এক উকিলের চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে। অন্যদিকে, রামচন্দ্রের ভূমিকায় থাকছেন অরুণ গোভিল। জানা গেছে, ১১ অগাস্ট বড় পর্দায় আসতে চলেছে ওএমজি ২। একই দিনে মুক্তি পাচ্ছে সানি দেওলের গদর ২ ও। ফলে দুই সিক্যোয়েলের লড়াইয়ে কে এগিয়ে যাবে বক্স অফিসের লড়াইতে সেই দিকেই এখন সব মহলের নজর।

‘রবি ঠাকুরকে একা ছেড়ে দিন’, অনুপম খেরকে নাম না করে তীব্র আক্রমণ স্বস্তিকার


```