
শেষ আপডেট: 11 August 2023 12:39
দ্য ওয়াল ব্যুরো: 'ওএমজি ২' মুক্তির আগে সেন্সর বোর্ড থেকে মহাকালেশ্বর মন্দির কর্তৃপক্ষের দিক থেকে ওঠা নানারকম সমস্যার সম্মুখীন হয়েছিল। পাশাপাশি ১০ বছর আগের অক্ষয় কুমারের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অক্ষয় কুমারের অনেকটাই পার্থক্য। ইদানীংকালে তিনি যে শাসক দলের ঘনিষ্ঠ একথা একরকম ওপেন সিক্রেট। এই পরিস্থিতিতে ধর্ম সংক্রান্ত বিষয় অথবা স্পর্শকাতর বিষয়ের উপর বানানো 'ওএমজি ২' (OMG 2 review) কেমন হবে তা দেখতে মুখিয়ে ছিলেন সকলেই।
তবে 'ওএমজি ২' প্রশংসার দাবি রাখে তার বিষয়বস্তুর জন্য। ভারতের বেশিরভাগ বিদ্যালয়গুলিতে উপযুক্ত যৌন শিক্ষার কোনও বালাই নেই। আর তার ফলেই যে কত ছাত্রের জীবন ক্ষতিগ্রস্থ হতে পারে সেই নিদর্শন তুলে ধরা হয়েছে 'ওএমজি ২'-তে। আর এই ক্ষেত্রেই বিশেষ সাহসিকতার পরিচয় দিয়েছেন নির্মাতারা।
ছবিতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠির ছেলে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে অসুস্থ হয়ে ভর্তি হয় হাসপাতালে। সেই সঙ্গে স্কুলের বাথরুমে তার একটি গোপন দৃশ্যও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এরপরই পরিবার নিয়ে শহর ছেড়ে পালাতে চান পঙ্কজ। শিবভক্ত পঙ্কজ ত্রিপাঠিকে এই সংকটে লড়াইয়ের শক্তি যোগান তাঁর আরাধ্য দেবতা।
এই ছবির সবচেয়ে ভাল দিক এর চিত্রনাট্য। সেন্সর বোর্ডের অসংখ্য কাঁচি চালানোর পরেও একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় যথেষ্ট মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরেছেন পরিচালক। এই বিষয়ে 'ওএমজি ২'-র চিত্রনাট্য যথেষ্ট প্রশংসার দাবি রাখে। পাশাপাশি পঙ্কজ ত্রিপাঠির কথা না বললেই নয়। ঠিক যে ভাবে সিরিজগুলিতেও তিনি হয়ে ওঠেন নজরকাড়া, একইভাবে এই ছবিতেও সমস্ত লাইমলাইট তিনি একাই কেড়ে নিয়েছেন।
‘কোই মিল গ্যায়া’র জাদুকে মনে আছে? কোনও রোবট নয়, এই অভিনেতাই ছিলেন সেই ভূমিকায়