
শেষ আপডেট: 28 July 2023 12:31
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির আগেই বিপাকে অক্ষয় কুমার অভিনীত 'ওএমজি' ছবির সিক্যোয়েল (omg 2 gets 15 to 20 cut from censor board)। ১০ বছরেরও বেশি সময় পেরিয়ে তৈরি হয়েছিল অক্ষয় কুমারের কেরিয়ারের অন্যতম সাড়া জাগানো ছবি 'ওএমজি' বা 'ও মাই গড'-এর সিক্যুয়েল। ১১ অগাস্ট এই ছবির মুক্তির তারিখ আগেই ঘোষণা করা হয়েছিল নির্মাতাদের তরফে। তবে সম্ভবত, সেন্সর জটে পিছিয়ে যেতে পারে এই ছবির মুক্তি।
তবে কোন কোন দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড সে কথা এখনই জানা যাচ্ছে না। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সেন্সর বোর্ডের কর্তারা থেকে শুরু করে ছবির নির্মাতা সহ কলাকুশলীরা সকলেই।
২০১২ সালে যখন অক্ষয় কুমার-পরেশ রাওয়ালের 'ওএমজি' মুক্তি পেয়েছিল তখন ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল অনেকটাই আলাদা। তবে ২০২৩-এ দাঁড়িয়ে হিন্দু দেবদেবী সম্বলিত ছবি নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতারা।
প্রসঙ্গত, 'আদিপুরুষ'-এর মুক্তির পর সেই ছবির পরিণতি দেখে যেন নির্মাতারা আরও একটু বেশি সচেতন। পাশাপাশি, অক্ষয় কুমারও সাম্প্রতিক কালে কেন্দ্রীয় সরকারের বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুডবুকে থাকা একজন অভিনেতা হিসেবে এক শ্রেণীর দর্শকের কাছে পরিচিত হয়েছেন বিগত কিছু বছরে। ফলত, বিজেপি বা শাসক ঘনিষ্ঠ কোনও রাজনৈতিক দলকে (পড়ুন আরএসএস) চটানোর মতো কোনও ছবিতে যে এই মুহূর্তে যে অক্ষয় কুমার অভিনয় করার ঝুঁকি নেবেন না তা বলাই বাহুল্য। সেই কারণেই সেন্সর বোর্ডের এই বাড়তি তৎপরতা, এমনটাই মনে করছেন সমালোচক মহল।
বাংলাদেশ জয় করে এবার কি টলিউডে পা রাখছেন নিশো? কী বললেন অভিনেতা